অপারেশনের আগে ভেঙে পড়ল রাই! রাইয়ের মারণরোগের কথা জেনে কী করবে অনির্বাণ? বেঁচে ফিরবে তো রাই? টানটান উত্তেজনা মিঠিঝোরার আগামী পর্বে

3rd September Mithijhora Today Episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে রাইকে তার বোন,বৌমণি এরা যখন সুস্থ করে বাঁচানোর চেষ্টা করছে তখন রা‌ইকে ক্রমাগত ভুল বুঝে যাচ্ছে অনির্বাণ। এমনকি একবারের জন্য‌ও সত্যিটা জানবার চেষ্টা মাত্র করছে না সে আর রাইও অসুস্থ অবস্থায় কোথাও না কোথাও গিয়ে এই বিষয়টা নিয়েই কষ্ট পাচ্ছে যে তাকে বুঝতেই পারলো না অনির্বাণ।

৩রা সেপ্টেম্বর মিঠিঝোরা পর্ব/ 3rd September Mithijhora Today Episode

এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে স্রোত আর রাই হাসপাতালে পৌঁছে গেছে রাইয়ের অপারেশনের জন্য। অপারেশনের জন্য যাবতীয় কাগজপত্র সাইন করে দেয় রাই ও স্রোত। এরপর হাসপাতাল থেকে প্রথমে ৪৫ হাজার টাকা জমা করতে বলে। রাইয়ের বউ মনি তখন সেই টাকাটা দেয়। সার্থক বলে টাকা-পয়সার কোন প্রয়োজন হলে যেন স্রোত তাকে জানায়। স্রোত বলে যে, সার্থকের বাবা মানে আঙ্কেলও সেই একই কথাই বলেছে, কিন্তু তার বউমনি গয়না বন্ধ রেখে এই টাকা এনেছে এবং সে ডাক্তার হয়ে এই গয়না ফেরত এনে দেবে। সার্থক তখন বলে স্রোতের ওপর তার ভরসা আছে (3rd September Mithijhora Today Episode)

অন্যদিকে দেখা যায় যে নিজের বাড়িতে নীলুকে রেখে অন্য ফ্ল্যাটে উঠে গেল শৌর্য্য। শৌর্য্যের মা তখন ফোন করে বলে রাই যদি তোর সাথে এমনটা না করত তাহলে এটা হতো না! শৌর্য্য তখন বলে, তুমি তো জানো বাবা বাড়ির বউদের চাকরি করে এলাও করে না! শৌর্য্যের মা তখন বলে, সে না হয় আমরা সবাই মিলে বুঝিয়ে দিতাম তবু তোরা তো সুখী হতিস।অন্যদিকে রাইয়ের ফোন লাগছে না দেখে অস্থির হয়ে যায় অনির্বাণ আর আগুনে ঘি ঢালার মতো তাকে ক্রমাগত উত্তপ্ত করতে শুরু করে সোহিনী। সে বলতে থাকে এইসব মেয়েদের তো চরিত্র ভালো নয়। এদের সাথে একসাথে থাকাও যায় না দেখো কী করছে? অনির্বাণ তখন রাইয়ের মুখোশ খুলবে ভেবে রাইয়ের বাড়ি চলে যায় (3rd September Mithijhora Today Episode)

সেখানে নন্দিতাকে রাই দুশ্চরিত্র এটা বললে প্রথমে প্রতিবাদ করে বিক্রম কিন্তু এরপর বিক্রম ও নন্দিতাকে অনির্বাণ যখন বলে, আপনাদের মেয়ে প্রেগন্যান্ট এবং তার সন্তানের বাবা আমি নয় সেটা কি আপনারা জানেন? তখন আবার‌ও অনির্বাণকে বিশ্বাস করে রাইকেই ভুল বোঝে তার পরিবার। এরপর নন্দিতা দেবী স্রোতকে ফোন করে রাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে স্রোত বলে একবার হাসপাতালে এসো হয়ত দিদিভাইকে আর কোনদিনও দেখতে পাবে না। বিক্রমের সাথে কথা বলে নন্দিতাদেবী তখন হাসপাতালে উদ্দেশ্যে যায় (3rd September Mithijhora Today Episode)

ওদিকে রাইকে স্রোত বলে বোধহয় অনির্বাণদা মাকে কিছু বলেছে, মানুষটা সত্যি জানবার পরে যদি ক্ষমা চায় আর কখন‌ও ক্ষমা করিস না। রাই তখন খুব কষ্ট পায় এটা ভেবে যে অনির্বাণ তাকে কোনওদিনই ঠিক বুঝলো না চিরটাকাল ভুল বুঝে গেল। এরপর রাইকে অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে ভেঙে পড়ে স্রোত রাই তাকে বোঝায়, সে ভালো হয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে রাই ও কষ্ট পেতে থাকে এবং ভেঙে যেতে থাকে এটা ভেবে যে সে আদৌও ফিরে আসতে পারবে তো? জানতে হলে দেখুন মিঠিঝোরার আগামী পর্ব (3rd September Mithijhora Today Episode)। 

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles