আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের ছবি এক্ষেত্রে কিছুটা আলাদা। উত্তরবঙ্গের কিছু জায়গায় হাওয়া অফিসের সতর্কতা জারি করা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিনে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী। তেজ বেড়েছে রোদের। আজ, মঙ্গলবার ও আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বুধবারের পর থেকে পাল্টে যেতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের প্রভাবেই বদলে যেতে পারে আবহাওয়া। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার উত্তরের ৫-৬ টি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। দার্জিলিং এবং পার্বত্য এলাকাগুলিতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আজ, মঙ্গলবার আকাশ মূলত পরিষ্কার থাকবে কলকাতা এবং পাশ্ববর্তী অঞ্চলের আকাশ। চড়া রোদ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সাময়িক ভাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।





