বাংলাতেই বহুজাতিক সংস্থায় বাঙালী অবহেলিত, দাবি বাংলা পক্ষ-র।

সমগ্র পশ্চিমবাংলার প্রাণকেন্দ্র কলকাতা। প্রায় ৮৬ শতাংশ বাঙালির বসবাস এই বাংলায়। কিন্তু এই শহর কলকাতাতেই বহুজাতিক সংস্থায় চাকরি করতে হলে বাংলা ভাষা বলা যাবে না। বলতে হবে আড়ষ্টতাহীন হিন্দি ভাষা। তবেই মিলবে চাকরি। আর বাঙালির হিন্দি ভাষার উপর দক্ষতা তো সর্বজন নন্দিত!

সম্প্রতি বাংলা পক্ষের একটি পোস্টে আবার‌ও বাংলাতেই বাঙালির অবহেলার ঘটনা প্রকাশ্যে আসে। বহুজাতিক সংস্থা টেক মাহিন্দ্রা, নোকরি ডট কম পোর্টালেএকটি ই-কমার্স প্রসেস-এ ১৪ জন টিম লিডার নেওয়া হবে বলে বিঞ্জাপন প্রকাশ করে। যাঁদের ব্যাকরণগত সঠিক হিন্দি জানা বাধ্যতামূলক। তাঁর মানে কি হিন্দিভাষী বহিরাগতদের অগ্রাধিকার? যে বাংলায় হাজার হাজার মানুষ বেকার সমস্যায় জর্জরিত সেখানে এমন নিয়মের কি মানে? অর্থাৎ বাংলায় চাকরি অবশ্যই আছে কিন্তু যোগ্যতা থেকেও বাঙালির কপালে চাকরি নেই। আর এই বাঙালি শোষণের দাবির বিরুদ্ধেই আওয়াজ তুলেছে বাংলা পক্ষ।

এর আগেও বাংলায় শপিংমলে ধুতি পরা নিয়ে, বা ব্যান্ডেড শো’রুমে কর্মীর বাংলা বলা নিয়ে অপদস্থ হতে হয়েছে বাঙালিকে। এবার প্রশ্ন হচ্ছে এমন ঘটনা ঘটবে আর কতদিন?

RELATED Articles

Leave a Comment