আম্বেদকর জয়ন্তীতে বিতরণ হবে রেশন, মাস্ক। উদ‍্যোগ বিজেপির

বিজেপি সভাপতি জে.পি নাড্ডা দলীয় রাজ্য প্রধান এবং মুখ্যমন্ত্রীদের অনুরোধ করেছেন একটি ভিডিও বার্তা প্রকাশ করে দলের সদস্যদের আহ্বান করতে যাতে ১৪ ই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে রেশন এবং মাস্ক  বিতরণ করা সম্ভবপর হয়।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় নাড্ডা বলেছেন যে তাঁদের উচিত বাড়িতেই আম্বেদকরের ছবিতে ফুলের মালা দিয়ে সেই ছবি  সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া।

তিনি আর‌ও বলেন, দলীয় সদস্যদের সংবিধানের আদর্শ ও নীতিমালা সমুন্নত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করা উচিত, এবং এক‌ই সঙ্গে উচিত কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পরামর্শ ও নির্দেশনা মান্য করা।

নাড্ডা দলীয় নেতা কর্মীদের দরিদ্র জনবসতি গুলোতে সচেতনতা মূলক প্রচার চালাতেও অনুরোধ করেন। যাতে করে তাঁদেরকে আরও বেশি সচেতন করে তোলা যায়।

তিনি আর‌ও বলেন, দলের প্রতি নিষ্ঠাবান যাঁরা, তাঁদের উচিত সংবিধান, সামাজিক সাম্যতা এবং সম্প্রীতি সম্পর্কে আম্বেদকর এবং তাঁর অসামান্য ধারণাগুলির উপর প্রবন্ধ লেখা।

বিজেপির প্রবীণ এই নেতা আরও যোগ করেন সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার, দল ও এর নেতৃত্বের গৃহীত পদক্ষেপ ও সিদ্ধান্তগুলিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব‌ও দলীয় কর্মীদের।

RELATED Articles

Leave a Comment