আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ গড়ে উঠেছে গোটা রাজ্যে। গতকাল, বুধবার ছিল দ্বিতীয় রাত দখলের কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিতে গতকাল রাতে আর জি করে যান নির্যাতিতার মা-বাবা। সেখানেই সাংবাদিকদের সামনে পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ করেন তারা।
ঘটনার দিন কী কী ঘটেছিল, তাদের মেয়েকে দেখার জন্য তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন, এসব জানান নির্যাতিতার মা-বাবা গতকাল রাতে। এও জানান যে পুলিশ তাদের টাকাও দিতে চেয়েছিল। তবে সেই টাকা তিনি নেন নি। এমনকি, পুলিশ তড়িঘড়ি দেহ দাহ করতেও বাধ্য করেছিল বলে অভিযোগ তরুণী চিকিৎসকের বাবার।
নির্যাতিতার বাবা জানান, “মেয়ের মুখ দেখতে আমাদের সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম। কিন্তু ৩০০-৪০০ পুলিশ ঘিরে রেখেছিল। ফলে দেহ দাহ করতে বাধ্য হই। শ্মশানে দাহর টাকাও নেওয়া হয়নি। সেই টাকা কে দিল? মেয়ে জানল, বাপি এই টাকাটাও দিতে পারল না”।
তিনি জানান, হাসপাতালে তাঁকে দিয়ে সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল। তবে তিনি তা করেন নি। নির্যাতিতার বাবার কথায়, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের উপরেও এদিন ক্ষোভ উগড়ে দেন। জানান, তারা যখন টালা থানায় ছিলেন, সেই সময় ৩০০-৪০০ পুলিশ তাদের ঘিরে রেখেছিল। এমনকি মেয়ের দেহ বাড়ি নিয়ে যাওয়ার পরও পুলিশ ঘিরে রেখেছিল তাদের।
নির্যাতিতার বাবার কথায়, “আমার ঘরে যখন আমার মেয়ের দেহ শোয়ানো। তখন পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে ডিসি নর্থ আমাকে টাকা দিতে চেয়েছিলেন। তখনই আমি যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছিলাম”। নির্যাতিতার মা-বাবার প্রশ্ন, কেন দেহ সৎকার করার জন্য এত তাড়া দিচ্ছিল পুলিশ। কিছু কী লোকানোর চেষ্টা হচ্ছিল। কেন শুরুতেই তাদের বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে, এই প্রশ্নের উত্তর চান তারা।
তৃণমূলের আমলে এখন যেন প্রথা গিয়েছে এমন ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার মা-বাবাকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, তিনি নিজেই সেকথা জানিয়েছেন। তবে নির্যাতিতার মা-বাবাকে পুলিশ যে টাকা দিতে চেয়েছিল, সেটা ক্ষতিপূরণের টাকা কী না, তা অবশ্য নির্যাতিতার মা-বাবা স্পষ্ট করেন নি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!