আর জি কর কাণ্ডের প্রতিবাদের মাঝে মহিলাদের সঙ্গে অসভ্যতামি, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে বাঁচানোর চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মাঝরাতে ঘেরাও যাদবপুর থানা

এক তরুণী চিকিৎসককে ন্যায় বিচাত পাইয়ে দেওয়ার জন্য প্রতিবাদ, আর সেই প্রতিবাদে অন্য মহিলারই শ্লীলতাহানির চেষ্টা। এ কোন সমাজ বাস করছি আমরা? প্রশ্ন তো উঠবেই। তার উপর আবার অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ সেই অভিযুক্তকেই বাঁচানোর চেষ্টা করে বলে অভিযোগ। আইন রক্ষা করার দায়িত্ব যাদের হাতে, যাদের হাতে সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব, তারাই আইন ভেঙে নিরাপত্তা দিতে ব্যর্থ মানুষকে।

গতকাল, বুধবার ছিল রাত দখলের কর্মসূচি। ১৪ আগস্টের পর রাজ্যজুড়ে এটাই ছিল দ্বিতীয় রাত দখলের কর্মসূচি। এদিন প্রত্যেক বাড়িতে আলো নিভিয়ে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ন্যায় বিচারের দাবী করেন সকল মানুষ। বিচার চেয়ে পথে নামেন লক্ষ লক্ষ মানুষ। এদিন যাদবপুরেও চলছিল কর্মসূচি। সেখানেই তুলকালাম কাণ্ড।

বুধবার তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিলেন সকল স্তরের মানুষ। যাদবপুরেও চলছিল অবস্থান বিক্ষোভ। গান, পথ নাটকে প্রতিবাদের সুর তোলেন আন্দোলনকারীরা। সেখনে ছিলেন সোহিনী সরকার, বিদিপ্তা চক্রবর্তী, বিরশা দাশগুপ্তরা। সেখানেই এক ব্যক্তি জমায়েতের মাঝে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ শুরু করেন বলে অভিযোগ। এক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করেন। প্রতিবাদীরা সেই ব্যক্তিরা তৎক্ষণাৎ পাকড়াও করেন। তাকে পুলিশের কাছে নিয়ে যান তারা।

কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ সেই ব্যক্তিকেই নানাভাবে বাঁচানোর চেষ্টা করছিল। ধৃতকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যেতেও চেয়েছিল পুলিশ। তবে আটকান প্রতিবাদীরা। এরপর ধৃতকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়।    

আন্দোলনকারীদের অভিযোগ, যাদবপুরের মতো গড়িয়া ও পাটুলিতেও একই ঘটনা ঘটেছে। তাদের দাবী, পুলিশ ইচ্ছাকৃতভাবে কিছু মানুষকে আন্দোলনে ঢুকিয়ে দিয়ো বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছিল। এই নিয়ে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। পুলিশকে উদ্দেশ্য করে হাওয়াই চটিও দেখানো হয়। যাদবপুর থানার সামনের ক্রসিংয়ে গোল করে বসে পড়ে আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ ‘তৃণমূল করি! তোর চাকরি খেয়ে নেব!’ হাসপাতালে দাঁড়িয়ে চিকিৎসককে হুমকি নেত্রীর, চিকিৎসকের পাশে দাঁড়ালেন রোগীর পরিবার!

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সোহিনী সরকার, বিরশা দাশগুপ্ত, বিদিপ্তা চক্রবর্তীরা। তারা যাদবপুর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। যে মহিলার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল, তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর।  

RELATED Articles