বাংলা টেলিভিশনের যে সমস্ত নায়িকারা অল্প কদিনেই সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন তাদের মধ্যে অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity) অন্যতম। ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) দিয়ে ডেবিউ করলেও জি বাংলার ‘গৌরী এল’ (Gouri Elo) ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তাই তাকে বেশীদিন বিরতিতে না রেখে ‘কে প্রথম কাছে এসেছি’ (ke prothom kache esechi) ধারাবাহিকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়।
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির অন্যতম ‘কে প্রথম কাছে এসেছি’। প্রথম দিন থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল ছোটপর্দার দর্শকদের। টিআরপি লড়াইতেও টিকে আছে ধারাবাহিকটি। খুব বেশী না হলেও বাড়ছে ধারাবাহিকের টিআরপি। গল্পের জোরে দর্শকদের মন জায়গা করে নিচ্ছে ‘কে প্রথম কাছে এসেছি’। ছোট।ট মিহির চরিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী রাধিকা কর্মকার। সেই সঙ্গে ধারাবাহিকে মোহনা মাইতি এবং সায়ন বসুর জুটির রসায়নও তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।
‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের ঋক এবং মধুবনির জুটি দর্শকদের পছন্দ হলেও সবচেয়ে পছন্দের চরিত্র হল মিহি। ৪ মাস আগেই ছোটপর্দায় শুরু হয় ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটি। তার মধ্যেই দর্শকদের বেশ প্রিয়ই হয়ে উঠেছে মিহি। এই কদিনে মিহিই হয়ে উঠেছিল ধারাবাহিকের প্রধান চরিত্র। ধারাবাহিকের ইউএসপি। কিন্তু দর্শকদের জন রয়েছে খারাপ খবর।
কিন্তু এবার ছোটপর্দা থেকে বিদায় নিতে চলেছে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটি। সূত্রের খবর চ্যানেল এবং নির্মাতারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিকটি শেষ করার। একদিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, এই মাসের ১০ অথবা ১১ তারিখ শেষ এপিসোডের শুটিং করবেন কলাকুশলীরা।
এই মাসের তৃতীয় সপ্তাহেই দর্শকরা ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকের শেষ এপিসোড দেখতে পাবেন। মূলত টিআরপির লড়াইতে কোনভাবেই খুব দারুন ফল করতে পারছিল না ধারাবাহিকটি। তবে আভ্যন্তরীণ কিছু সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। নিঃসন্দেহে এই খবর দর্শকদের কাছে বেদনাদায়ক হবে। তারা নিশ্চয়ই সবচেয়ে বেশী মিস করবেন মিহিকে। মিহিকে আবার কোন নতুন ধারাবাহিকে দেখতে পান দর্শকরা এখন সেটাই দেখার।





