‘আর রাস্তা বা নবান্ন দখল নয়, এবার হবে পশ্চিমবঙ্গ দখল…’, আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের গর্জে উঠলেন শোভন!

আর জি কর কাণ্ডে উত্তাল সারা বাংলা। আর জি কর কাণ্ডের নিশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন গোটা রাজ্যের মানুষ। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে কলকাতার রাজপথ থেকে রাজ্যের সমস্ত শহরতলী গ্রামের অলিগলিতে। ক্ষোভে ফুঁসছেন আপামর জনতা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের কাকদ্বীপ, পশ্চিমের পুরুলিয়া থেকে পূর্বে বনগাঁ। রীতিমতো গণআন্দোলনের রূপ নিয়ে এসে মানুষের এই প্রতিবাদ।

প্রায় একমাস হতে চলল আরজি করের এই নিশংস হত্যাকাণ্ডের। ন্যায় বিচারের জন্য দিন গুনছেন গোটা রাজ্যের মানুষ। গত ৫ই সেপ্টেম্বর এই মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। এই মামলা শুনানি হবে আগামী সোমবার ৯ সেপ্টেম্বর। সেই দিনই একমাস পূর্ণ হবে ঘটনার। সাধারণ মানুষের সাথে প্রতিবাদে মিশে গেছেন বিশিষ্টজনদের একাংশ। সোহিনী সরকার থেকে সুদীপ্তা, শ্রীলেখা মিত্র অনেকেই প্রতিবাদ জানিয়েছেন জোর গলায়। এই পরিস্থিতিতে নিজের এক্স স্যান্ডেলের মাধ্যমে রীতিমতো হুংকার দিয়েছেন অরিজিৎ সিং। এবার সেই তালেই তাল মেলালেন গায়ক শোভন গাঙ্গুলি।

কড়া ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করেন শোভন। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “পরবর্তী শুনানিতে যদি কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়,তবে বাংলার মেয়েরা, মায়েরা শুধু রাত দখল আর নবান্ন দখল নয় পুরো পশ্চিমবঙ্গ দখল করবে”। তার এই পোস্টে সাধারণ মানুষ থেকে অনেক গুণীজনেরাই সহমত প্রকাশ করেছেন।

শোভন গাঙ্গুলি, ফেসবুক পোস্ট,আর জি কর, প্রতিবাদ, লোপামুদ্রা মিত্র , justice, protest,rgkar,shovan ganguly, lopamudra mitra

আর জি করার এই ঘটনায় নিজের অনুষ্ঠান বন্ধ রেখেছেন জয় হরকার এবং লোপামুদ্রা মিত্র। নিজেদের এই সিদ্ধান্তের কথা লোপামুদ্রা নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “তিলোত্তমার জন্য আমরা কেউ ভাল নেই। এই মানসিক অবস্থায় সব ভুলে হই হই করে গান-বাজনা করায় মন দিতে পারছি না আমরা। আমরা সংগীতশিল্পী, যন্ত্রশিল্পী। আমাদের কাজ মানুষকে ভালো রাখা। দীর্ঘ ৩০ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে, আমি, জয় এই কাজই করে চলেছি। আমাদের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেকগুলো মানুষের পেশা, রুজি-রোজগার। তবু ১৩সেপ্টেম্বর, ২০২৪, জয়-লোপা এক্সপ্রেস চলবে না। অনলাইন যাঁরা টিকিট কেটেছেন, তাদের টিকিটমূল্য ব্যাঙ্কে সরাসরি ফেরৎ চলে যাবে। অফলাইন যাঁরা টিকিট কেটেছেন, তাদের কষ্ট করে মূল্য ফেরত নিয়ে যেতে হবে।কোনও জিজ্ঞাস্য থাকলে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন”। আপাতত সবাই তাকিয়ে আছেন সোমবারের রায়ের দিকে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর