আজ, সোমবার সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। এদিন আর জি করে বসে জায়ান্ট স্ক্রিনে শুনানির সাক্ষী থাকেন আন্দোলনরত চিকিৎসকরা। তবে সুপ্রিম কোর্টে আখেরে হতাশই করেছে তাদের, এমনটাই জানালেন চিকিৎসকরা।
এদিন সিবিআই আদালতে স্ট্যাটাস রিপোর্ট পেশ করলেও, তাতে সন্তুষ্ট ছিলেন না প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যের তরফে পেশ করা হয় রিপোর্ট। এর জেরে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ধোঁয়াশা কাটে নি। এরই মধ্যে জুনিয়র চিকিৎসকদের আগামীকাল, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ কী মানবেন জুনিয়র চিকিৎসকরা? কী জানালেন তারা?
এদিন সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, “সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে, তাকে সম্মান দিয়ে কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সিনিয়রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমরা তদন্তে একেবারেই খুশি নই। কী অগ্রগতি, কী পেল, সেটাই বুঝতে পারছি না”।
চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাতে নিশ্চিত হতে পারছেন না চিকিৎসকরা। তাদের কথায়, “রাজ্য পুলিশ থাকাকালীন এই অবস্থা। আমরা রাজ্যের তরফে কোনও নিরাপত্তা চাই না। আমরা শুনানিতে অখুশি। কত দিন চলবে বুঝতে পারছি না”।
এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান চিকিৎসকদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় ২৩ জনের মৃত্যু হয়েছে। সেই বিষয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, “হাসপাতাল কোথাও বন্ধ নেই। প্রতি রোগী দেখা হচ্ছে। ২৩ জনের মৃত্যুর কথা বলে দেওয়া হচ্ছে। কিন্তু এটার আরও ডিটেইলস তথ্য দেওয়া দরকার। কারণ আগের মাসেও এরকম মৃত্যু হয়েছে। র্যানডম বলে দেওয়া যায় না। রোগী দেখা হচ্ছে। সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছেন। সমস্ত রোগীকেই দেখা হচ্ছে”।
তাহলে কী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজে ফিরবেন চিকিৎসকরা। তারা জানাচ্ছেন, “জিবি মিটিং হবে। তারপর বিভিন্ন কলেজের মধ্যে মিটিং হবে। তারপর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানানো হবে। মিটিংয়ের পরই পদক্ষেপ”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!