দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন দর্শকের, পাশে থেকেছেন উত্তমকুমারের, শেষ বয়সে এসে এখনও দাপিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন রত্না ঘোষাল

বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের অনেক প্রতিভাবাণ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। সেই ষাটের দশক থেকে অভিনয় জীবনে হাতেখড়ি হয় তার। বহাল তবিয়তে সেই যাত্রা এখন চলছে। দীর্ঘ ৬ দশক ধরে বিভিন্ন চরিত্রের মাধ্যমে মন জয় করেছেন দর্শকদের। এখনও দাপিয়ে অভিনয় করে চলেছেন বাংলা ছবি এবং ধারাবাহিকে।

বাবা গোপাল চন্দ্র ঘোষাল এবং মাতা আশালতা ঘোষালের কন্যা হলেন অভিনেত্রী রত্না ঘোষাল। দাদা অভিনেতা শংকর ঘোষাল। রত্না ঘোষালের জন্ম হয় কলকাতাতেই। কলকাতার দ্য একাডেমিক স্কুল থেকে পড়াশোনা করেছেন অভিনেত্রী রত্না ঘোষাল। পড়াশোনার পাশাপাশি নাচ এবং অভিনয়ের প্রতি রত্নার ছোটবেলা থেকেই ছিল টান।

বরাবরের হাসিখুশি এবং প্রাণ খোলা মেয়ে রত্না ঘোষাল নিজের অভিনয় জীবন শুরু করেন বিজয় বসু পরিচালিত রাজা রামমোহন ছবিতে পার্শ্ব চরিত্র দিয়ে। এরপর দেবীতীর্থ, কামরূপ কামাখ্যা প্রভৃতি ছবিতে চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে প্রথমবারের মতো মুখ্য চরিত্রে অভিনয় করেন রত্না ঘোষাল। ছবির নাম পান্না হিরে চুনি। এই ছবিতে রত্না ঘোষালের দুর্দান্ত অভিনয় মন কাড়ে দর্শকদের।

এরপর একে একে করেন সংসার সীমান্তে, ছোট বউ, অচেনা অতিথি, মৌচাক, রাগ অনুরাগ, স্বয়ংসিদ্ধা, দেনা পাওনার মতো ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি। উত্তম কুমার, রঞ্জিত মল্লিক সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের মাঝেও তার অভিনয় কোনদিন ম্লান হয়ে যায়নি। পরবর্তীকালে উনি ফোকাস নামে একটি প্রযোজনা সংস্থাও খোলেন তিনি। সেই প্রযোজনা সংস্থার মাধ্যমে বেশ কয়েকটি বাংলা এবং হিন্দি ধারাবাহিক উপহার দেন দর্শকদের।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ করেন প্রযোজক সুশীল দাস কে। অভিনয় জগতে আসার সময় থেকেই আলাপ দুজনের। তারপর একে অপরকে ভালোবেসে বিবাহ করেন রত্না ঘোষাল এবং সুশীল দাস।

চরিত্র নিয়েই কোনদিন বেশী ভাবেননি অভিনেত্রী রত্না ঘোষাল। নিজেকে শুধু মুখ্য চরিত্রে সীমাবদ্ধ করে রাখেননি। সর্বদাই স্বচ্ছন্দের সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করে গেছেন তিনি। কখনো বোনের চরিত্র বা দিদির, কখনো মা এমনকি বয়সকালে দিদা ঠাকুমার চরিত্র অভিনয় করেছেন তিনি। বর্তমানে বয়স হয়ে গিয়েছে অনেক তাও অভিনয় জগত থেকে সরে যাননি। তাও এখনও দাপটের সাথে ছোট পর্দার ধারাবাহিকে কাজ করে চলেছেন তিনি। কারণ অভিনয়ের মধ্যেই বেঁচে থাকার রসদ খুঁজে পান অভিনেত্রী রত্না ঘোষাল।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর