বিশ্বকর্মা পুজোতে ২ বিরল যোগ, ৩ রাশির ভাগ্য হবে সোনায় মোড়ানো, দারুণ লাভবান হবেন, চাকরিজীবনে ব্যাপক উন্নতি

প্রতি মাসেই রাশি পরিবর্তন করে সূর্য। সেপ্টেম্বর মাসে সূর্য  কন্যা রাশিতে গমন করবে। সেই কারণে এই সংক্রান্তি কন্যা সংক্রান্তি নামে পরিচিত হবে। কন্যা সংক্রান্তির দিনটি খুবই বিশেষ। সৃষ্টি ও স্থাপত্যের দেবতা বিশ্বকর্মার পুজোর দিনে ২ বিশেষ যোগের সমাপতন রয়েছে। 

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর ১৬ সেপ্টেম্বর সূর্য দেবতা সন্ধ্যা সন্ধে ৭টা ৪৭ মিনিটে কন্যা রাশিতে গমন করবেন। সন্ধ্যা ও রাতে ভগবান বিশ্বকর্মার পুজো না করে, সূর্যোদয় ধরে পরদিন, অর্থাৎ ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে। সেদিন বাংলায় ভাদ্রমাসের সংক্রান্তি। বিশ্বকর্মা পুজোর দিন দুই শুভ যোগ শূল যোগ ও ধৃতি যোগের সংমিশ্রণ ঘটছে। এই আশ্চর্যজনক যোগের কারণে তিনটি রাশির জাতক-জাতিকাদের সম্পদ বৃদ্ধি পাবে।  

সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-

মকর রাশি

বিশ্বকর্মা দেবের আশীর্বাদে মকর রাশির জাতকদের অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা সফল হবে। আগামী কয়েক মাসে প্রচুর সম্পদ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। যুবক ও চাকরিজীবীরা তাদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এই রাশির জাতকদের কাজ সমাজে নতুন পরিচিতি পাবে।

মেষ রাশি

বিশ্বকর্মা পূজায় গঠিত শূল যোগ এবং ধৃতি যোগ মেষ রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিটি ক্ষেত্রেই প্রচেষ্টা সফল হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তারা ১৭ সেপ্টেম্বরের মধ্যে সুখবর পেতে পারেন। বৈবাহিক জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

মীন রাশি

বিশ্বকর্মা পুজোয় গঠিত শূল যোগ এবং ধৃতি যোগ মীন রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। কোনও সংস্থায় কাজ করা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, সেখানে কাজ করার স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ী ও দোকানদারদের আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসায়ীরা একটি বিদেশী কোম্পানির সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles