আমার দুর্গার গলা টিপে মারা হয়েছে, আমার বাড়িতে আর দূর্গাপূজো হবে না, দিদি দুর্গাপূজোর নামে আন্দোলনের গলা টিপতে চাইছেন দিদি’, বিস্ফোরক তিলোত্তমার মা

আর জি করের ঘটনার (R G Kar incident) একমাস অতিক্রান্ত হল কিন্তু এখনো মেলেনি বিচারের আশায় প্রত্যেকদিন উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের কাকদ্বীপ পশ্চিমের পুরুলিয়া থেকে পূর্বের বনগাঁর সাধারণ মানুষ এক হয়ে যাচ্ছেন ‘উই ওয়ান্ট জাস্টিস’ (we want justice) এবং ‘জাস্টিস ফর আর জি কর’ (justice for R G Kar) স্লোগানে। প্রত্যেকদিন কলকাতার রাজপথ থেকে সারা বাংলার অলিতে গলিতে হাতে মোমবাতি মশাল নিয়ে রাস্তা দখল রাত দখল করেই চলেছেন সাধারণ মানুষরা। দিন যত এগোচ্ছে ততই যেন আরও তীব্রতর হয়ে উঠছে এই আন্দোলন।

এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় কাল সোমবার জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ‘উৎসবে ফিরুন। পুজোয় ফিরুন’। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। তার এই বক্তব্যকে আপামর বাঙালি জানিয়েছেন নিন্দা। প্রতিবাদের স্বর যখন আরো তীক্ষ্ণ হচ্ছে তখনই প্রতিবাদীদের মন ঘুরিয়ে দেওয়ার জন্যই তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বার্তা দিয়েছেন কাল থেকেই এই নিয়ে হচ্ছে আলোচনা।

এবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন নির্যাতিতার মা। তিনি বলেছেন, “দেশের মানুষ যদি ভাবেন, উৎসবে ফিরবেন, তা হলে ফিরবেন। কিন্তু সকলকে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছেন। তাঁরা যদি ফিরতে পারেন, তা হলে ফিরবেন। আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হত। আমার মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনও দিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে। আমি কী করে বলব, মানুষকে উৎসবে ফিরতে?”

এখানেই থেমে না থেকে অভয়ের মা রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের স্বরে বলেছেন, “দিদি আমাদের নামে মিথ্যা কথা বলছেন। আমাদের মেয়ে চলে গেছে। এখন আমরা মিথ্যা কথা বলব? উনি আমাদের মেয়েকে কি ফিরিয়ে দিতে পারবেন! আমাদের মেয়েটাকে যেমন গলা টিপে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে। এবার আন্দোলনের গলা টিপে মারতে চাইছেন”।

উৎসবে ফিরুন দুজনেই ফিরুন বার্তা দেওয়ার পাশাপাশি কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন মুখ খুলে ছিলেন অভয়ার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত। মৃত্যুর বিকল্প টাকা নয়”।

আরও পড়ুনঃ ‘কফি হাউসেরসেই আড্ডাটা…’, আলো-আঁধারিতে মুড়ল কফি হাউস, টেবিলে নেই কফি, নেই আড্ডাও, মোমবাতি জ্বালিয়ে আর জি করের নির্যাতিতার জন্য অনন্য প্রতিবাদ!

মুখ্যমন্ত্রী এই বক্তব্যের ও প্রতিক্রিয়া চালিয়েছেন অভয়ার মা। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন মিথ্যে কথা বলেছেন। টাকার অফার দেওয়া হয়েছিল। কম্পেনসেশন ছাড়াও ডিসি নর্থ সেই টাকার অফার করেছিলেন। উনি প্রমাণ চাইছেন? সেই সময় আমাদের মেয়ে মারা গিয়েছে। আমরা মেয়ের শোকে বিহ্বল। সেই সময় মেয়ের শোক ছেড়ে টাকা অফার দেওয়ার ছবি তুলব? উনি বলছেন একমাস হয়ে গিয়েছে, এবার আন্দোলন বন্ধ করতে। মানুষকে পুজোয় ফিরতে বলছেন। মানুষ যদি উৎসবে ফিরতে চায়, ফিরবে এতে আমার কিছু বলার নেই। আমার বাড়িও দুর্গাপুজো হত। আর হবে না”।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles