ভয়ঙ্কর! আর জি কর কাণ্ডের প্রতিবাদে গিয়েই আলাপ, বন্ধুত্ব! সেই ‘প্রতিবাদী’ সঙ্গিনীকেই গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে অভিযুক্তরা

বর্তমানে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধ’র্ষণ ও খু’নের ভয়াবহ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। এই ঘটনার বিচার চেয়ে রাজ্যের সাধারণ মানুষ নেমে এসেছে রাস্তায়। কখনো হাতে মোমবাতি কখনো বা মশাল নিয়ে মিছিল করেছে সাধারণ মানুষরা। ‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান এক করে দিয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমের প্রতিটি প্রান্ত। হয়েছে নিয়মিত রাত দখলের কর্মসূচি। একজন নারীর সঙ্গে হওয়া এই ভয়াবহ ঘটনার বিচার চেয়ে যখন সবাই নেমেছেন প্রতিবাদ আন্দোলনে, সেই আবহেই আরেকটি অপ্রীতিকর ঘটনা সামনে উঠে আছে। মদ্যপ অবস্থায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুজন ব্যক্তির উপরে।

তিলোত্তমার বিচারের জন্য মাসখানেক আগে সোদপুরের ট্রাফিক মোড় এলাকায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশগ্রহণ করেছিলেন ওই তরুণী। সেখানেই আলাপ হয় ওই দুই ব্যক্তির সাথে। বন্ধুত্ব হয় ফেসবুকে। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। তারপরেই ঘটে এই কাণ্ড। তরুণী অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অর্ঘ্য দাস ও শুভম ধর নামে ওই দুই ব্যক্তিকে।

সোদপুর ট্রাফিক মোড়ে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সুভম এর সাথে পরিচিত হয় ওই তরুণী। দুজনে একসাথে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে জানিয়েছিলেন প্রতিবাদও। এরপর ফেসবুকে বন্ধুত্ব হয় দুজনের এই এক মাসের মধ্যেই বারে ঘনিষ্ঠতা। তরণীর বাড়ি খড়দায়। ধৃতদের দুজনেরই বাড়ি বেলঘড়িয়ায়।

ঘনিষ্ঠ বন্ধুত্বের সূত্রেই শুভম তার বন্ধু অর্ঘ্যকে নিয়ে ওই তরুণীর বাড়ি যান। সেখানেই নাকি ওই দুজন মদ্যপ অবস্থায় ধর্ষণ করেন ওই তরুণী। সেই কর্মকাণ্ডের ভিডিও করা হয় বলে অভিযোগ। সেই ভিডিও দেখে তরুণীকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলেও জানিয়েছেন ওই তরুণী। রবিবার খড়দাহ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে ওই দুজনকে।

আরও পড়ুনঃ কবে থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা, আদালতে চিকিৎসকদের অবস্থান জানালেন আইনজীবী ইন্দিরা জয়সিং

নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয় খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে। ওই হাসপাতালেরই চিকিৎসক কৌশিক রায় এই ঘটনার প্রসঙ্গে বলেন, “সমাজের পরিবর্তনও আমাদের আন্দোলনের একটা অংশ। তবুও এই রকম জঘন্য ঘটনা থামছে না। এদিনও একটি কেসের মেডিক্যাল করলাম। মানুষের বিবেক জাগ্রত হওয়ার প্রয়োজন আছে”। সোমবার ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেন বিচারক।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles