MithiJhora Today Full Episode 18 September: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যায়, নীলু সুযোগ বুঝে যখন কেউ থাকে না, তখন লুকিয়ে লুকিয়ে রাইয়ের কাছে আসে আর রাইয়ের কাছে ভালোমানুষী দেখিয়ে বলে, সে একজনের প্রেমে পড়ে গেছে আর সেই মানুষটা এমনই একজন যাকে রাই চেনে। রাইয়ের মাধ্যমেই নীলুর সঙ্গে তার পরিচয় হয়েছে। যেটা শুনে অবাক হয়ে যায় রাই।
মিঠিঝোরা আজকের পর্ব ১৮ সেপ্টেম্বর/ MithiJhora Today Full Episode 18 September
আজকের পর্বের শুরুতে দেখা যায় নীলু কে জিজ্ঞেস করে রাই, সেই মানুষটা কে যাকে নীলু ভালোবাসে? তখন নীলু শৌর্য্যের নাম করে বলে যে সে শৌর্য্যকে পাগলের মত ভালোবাসে আর এই কারণে সে চায়না তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক, যাতে এই সম্পর্কটা না ভাঙে সেই কারণেই সে অত টাকা চেয়েছে। কারণ সে সারাটা জীবন শৌর্য্যের সাথেই থেকে যেতে চায়। নীলুকে রাই বলে, কিন্তু তুই কতগুলো কাজ খুব খারাপ করেছিস! সেটা কি শৌর্য্য ভুলে যাবে?
নীলু বলে, দেখ তুই একটু কথা বলে, আমার মনে হয় তাহলে সবটা ঠিক হয়ে যাবে তবে তুই এইসব বিষয়গুলো স্রোতকে বলিস না। কারণ ও আজকাল একদম আমাকে সহ্য করতে পারে না। এরমধ্যেই স্রোত চলে আসে আর নীলুকে দেখে সে প্রশ্ন করে যে কেন সে এখানে এসেছে? নীলু তখন পরিস্থিতি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এরপর বৌমনি ও স্রোত দুজনে মিলে রাইকে বোঝাতে থাকে নীলুকে কোনমতেই বিশ্বাস করা যায় না। নীলু কোনও না কোনও ধান্দা নিয়েই এখানে এসেছিল।
কিন্তু রাই তাদের বলে, নীলুকে দেখে তার মনে হয়েছে নীলুর মধ্যে পরিবর্তন এসেছে। নীলুর প্রতি তার তো একটা দায়িত্ব রয়েছে, তাই সে ঠিক করেছে সে শৌর্য্যের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবে। এরপর স্রোত, বউমনি বুঝে যায় নীলু এই কারণেই এখানে এসেছিল। এর মধ্যেখানে দেখা যায় অনির্বাণ একটা অন্য নাম্বার থেকে রাইকে ফোন করে। রাই ফোনটা ধরে আর হ্যালো হ্যালো করে, কিন্তু অনির্বাণ কোন কথা বলে না। সে ফোনটা কেটে দেয় আর মনে মনে কষ্ট পেতে থাকে।
অন্যদিকে স্রোত, বৌমনির কথা না শুনে শৌর্য্যকে ফোন করে বাড়িতে ডেকে পাঠায় রাই। শৌর্য্য এলে তাকে বলে নীলুর সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে তাকে আর একটা সুযোগ দিতে। কিন্তু শৌর্য্য মুখের ওপর বলে দেয় নীলুকে সে রাইয়ের থেকে অনেক বেশি চেনে। নীলুকে কোনওভাবেই বিশ্বাস করা যায় না সে একজন লোভী আর স্বার্থপর মেয়ে। রাইয়ের এই অপারেশনটা হওয়ার পর সে হয়ত ভেবেছে যে তার এরকম কোন রোগ হলে কী হবে তাই সে এখন বিয়েটা ভাঙতে চাইছে না!
শৌর্য্য বলে, আমি ওর সাথে আর সংসার করতে পারব না। স্রোত বলে, আমিও শৌর্য্য দার সাথে একমত। মেজদি ভাইকে বিশ্বাস করা যায় না। মেজদিভাই আর অনির্বাণদা দুজনেই পুরো একরকম। দুজনের মধ্যেই রয়েছে সন্দেহ দুজনেই দুদিক থেকে সন্দেহ করে। ও নিশ্চয়ই নিজের কোন স্বার্থ বুঝে এখন বিবাহ বিচ্ছেদ চাইছে না। কিন্তু রাই ওদের বোঝাবার চেষ্টা করতে থাকে নীলু পরিবর্তন হয়েছে। সত্যিই কী পরিবর্তন এসেছে নীলুর মধ্যে নাকি এটাও তার একটা চাল? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরার আগামী পর্ব।






