পুলিশ-প্রশাসনের গালে চটি মারার বার্তা ‘প্রতিবাদী’ দেবলীনার! ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়! বড় শাস্তির মুখে‌ পড়বেন অভিনেত্রী?

আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষ’ণ এবং খু’নের ঘটনায় দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে উত্তাল হয়ে আছে গোটা রাজ্য। নৃশংস ঘটনার বিচার চেয়ে রাস্তায় নেমেছে বাংলার মানুষ। কখনও মোমবাতি হাতে কখনও বা মশাল হাতে রাস্তায় দেখা গেছে প্রতিবাদী মানুষদের। ‘উই ওয়ান্ট জাস্টিস’ (We want justice) এবং ‘জাস্টিস ফর আর জি কর’ (Justice for R G Kar) স্লোগানে এক হয়ে গেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম। সাধারণ মানুষের সাথে আন্দোলনে মিশে এক হয়ে গেছেন অনেক তারকারাও। দেবলীনা দত্ত (Debleena Dutta) তার মধ্যে অন্যতম।

আর জি কর হাসপাতালের ঘটনায় প্রথম থেকেই সরব অভিনেত্রী দেবলীনা দত্ত। সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা রাস্তায় নেমে স্লোগানে, মিছিলে প্রতিবাদ জানিয়ে এসেছেন তিনি। এমনকি তাকে দেখা গেছে রাত দখলের কর্মসূচিতেও। তবে তাকে নিয়ে সৃষ্টি হয়েছে বেশ কিছু বিতর্কও। দেবলীনা নাকি এই আবহে প্রতিবাদের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন এই অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়।‌ নানারকম ভাবে ট্রোল করা হয় অভিনেত্রীকে। এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে অভিনেত্রীর সম্প্রতি সামনে আসা এক ভিডিওকে কেন্দ্র করে।

সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে অংশ নিতে দেখা যায় অভিনেত্রী দেবলীনা দত্তকে। সেখানেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অভিনেত্রীকে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে বিতর্কিত স্লোগান দিতে শোনা যায়। এই ভিডিওতে যে স্লোগান শোনা যায় সেটি হল, “পুলিশ তোমার গালে গালে, মারব চটি তালে তালে”। এরপর পুলিশ থেকে স্লোগান পরিবর্তিত হয়ে যায় প্রশাসনে। অর্থাৎ স্লোগান শোনা যায়, “প্রশাসনের গালে গালে, মারব চটি তালে তালে”। এই ভিডিও কে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় দানা বেঁধেছে বিতর্কের।

সমাজ মাধ্যমে এই ভিডিও সামনে আসতেই নিজের মতামত প্রকাশ করেছেন অনেক নেট নাগরিকরা। এক ব্যক্তি নিজের মতামত প্রকাশ করে লিখেছেন, “আপনি প্রশাসনের দিকে আপত্তিকর গালিগালাজ ছুঁড়ছেন দেখে অত্যন্ত বিরক্ত লাগছে। আমরা কীভাবে সবাইকে একই নজরে দেখতে পারি। অদ্ভুত লাগছে এখানেই, যে প্রশাসনের লোকজনের শারীরিক ক্ষতি করার জন্য যে উশৃঙ্খল সমাবেশ, তাতে আপনি উস্কানি দিচ্ছেন। লজ্জাজনক”।

তবে এসবকে গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তিনি তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাকা প্যানেলেও প্রতিবাদের আওয়াজ তুলেছেন তিনি। অভিনেত্রী বলেন, “ডাক্তারদের তুলে দিতে পারলে আন্দোলন বন্ধ হয়ে যাবে, এটা আমরা মানছি না”।

অভিনেত্রী দেবলীনা দত্ত এবারে দুর্গাপুজোর সেলিব্রেশন থেকে নিজেকে সরিয়ে রাখছেন বলে জানান। অভিনেত্রী বলেছেন, “সমস্ত খুঁটিপুজো বা পুজো উদ্বোধনে যাওয়ার প্রস্তাবে না করেছি। আমার মা যতদিন পেরেছেন ডাক্তারদের আন্দোলনে গিয়েছেন। একদিন রাতে মা’র শরীরও খারাপ হয়ে গিয়েছিল। তাও আমাদের পরিবারের সকলে আন্দোলনে সামিল থেকেছি। তাই এবারের পুজো সেলিব্রেট করার মানসিকতা নেই। শপিং হয়নি। এবার শপিং করব না। শুধু বেঙ্গালুরুতে আমার একটা ইভেন্টে যাওয়ার বিষয়টা আগে থেকে ঠিক ছিল। ওদের ‘না’ করিনি কারণ সেটা কলকাতায় নয়। এর বাইরে সমস্ত কিছুই বাতিল করেছি”।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles