প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলার জন্য মসজিদে নামাজ পাঠের সীমাবদ্ধতা আরোপের ব্যাপারে পাকিস্তান সরকার যেসব দিক নির্দেশনা আরোপ করেছে তা নিয়ে পাকিস্তানের অন্তত ৫০ জন আলেম সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় আলেম ও চেয়ারম্যান রুয়েত-ই-হিলাল কমিটির মুফতী মুনিব উর রেহমান মন্তব্য করেছেন ‘লকডাউন মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়’ এবং যোগ করে রমজানে জুমার জামাতে নামাজ ও তারাবিহ করার ব্যবস্থা করা হবে।
পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়তের শেয়ার করা একটি ভিডিওতে মুফতী মুনিবকে বলতে শোনা যায় যে, ‘আমরা সরকারকে একটি বার্তা দিতে চাই যে মসজিদগুলি বন্ধ করা উচিত নয়’ করাচি প্রেস ক্লাবে উলামাদের এক সভা শেষে বক্তব্য রেখে মুফতি মুনিব আগত লোকদের উদ্দেশ্যে বলেন ‘এখন থেকে লকডাউন আর মসজিদে প্রযোজ্য হবে না, শুক্রবার এবং রমজানের নামাজ মসজিদেই অনুষ্ঠিত হবে,’।
আর একজন আলেম মুফতি তকী উসমানী মসজিদ প্রশাসকদের নির্দেশ দেন মসজিদ থেকে নামাজের আসন গুলি সরিয়ে দেওয়ার এবং পর্যপ্ত স্যানিটাইজার মসজিদে মজুত রাখারও কথা বলেন।
মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ এই মাসের শেষ অবধি বাড়িয়েছেন। কারণ পাকিস্তানে মোট কোভিড -১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৩৭। জাতীয় সমন্বয় কমিটির বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে খান বলেন, চলমান বিধিনিষেধগুলি ফলে করোনা ভাইরাস মারাত্মক হারে ছড়িয়ে পড়া কিছুটা রোধ হয়েছে।
তিনি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে। তবে ইমরান এও বলেন যে ব্যবসায়ের কার্যক্রম শুরু করার জন্য কয়েকটি মূল শিল্প চালু করা হবে।
এরই মাঝে মসজিদে নামাজে নিষেধাজ্ঞা আরোপ করা হওয়ায় কিছু নিষিদ্ধ দলসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক আলেম সরকারকে হুঁশিয়ারি দিলেন মসজিদের উপর থেকে নিষেধাজ্ঞাগুলি তুলে নেওয়ার জন্য।






