আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ- আন্দোলন। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। নানান স্তরের মানুষ সরব হয়েছেন এমন এক নৃশংস কাণ্ডের প্রতিবাদে। এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদ করে ধর্ষণের হুমকি পেলেন জনপ্রিয় অভিনেত্রী।
জানা গিয়েছে, বাড়িতে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওই অভিনেত্রীকে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই বারবার সরব হয়েছে এই অভিনেত্রী। নানান সময় প্রতিবাদে দেখা গিয়েছে তাঁকে। সেই কারণেই তাঁকে এই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর।
অভিনেত্রী জানিয়েছেন, “আর জি করের প্রতিবাদে নারীর কর্মক্ষেত্রে সুরক্ষা, ধর্ষণ এবং বারবার নারী সুরক্ষার কথা উঠে এসেছে। আমরা সেই কারণে রাস্তায় নেমেছিলাম। একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করেছি। তার পরও আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে। ঘুরে ফিরে সেই নারী নিরাপত্তার কথাই উঠে আসছে”।
তিনি আরও জানান, “শুধু আমার প্রোফাইল বলেই না, অনেকের প্রোফাইলেই এমন অশ্লীল, অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। আমায় ট্যাগ করে বলা হচ্ছে কেন মুখ খুলেছিস? দুর্নীতির বিরুদ্ধে তুই কেন মুখ খুলছিস? পুলিশ আমাদের কিছু বলবে না। তোর বাড়িতে ঢুকে তোকে অষ্টমীর দিন, দশমীর দিন রেপ করে আসব”।
টলি অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তিনি সাইবার সেলে অভিযোগ করেছেন। কিন্তু সাইবার সেলের তরফে তেমন কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেইল করে এই নিয়ে অভিযোগ করেছেন। তবে অভিনেত্রী এও স্পষ্ট জানিয়েছেন, এমন হুমকি পাওয়ার পরও কিন্তু তিনি প্রতিবাদের পথ থেকে সরে আসবেন না।







‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার