দুর্গাপুজো প্রায় দোরগোড়ায়। ঢাকে কাঠি পড়ল বলে। দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মা দুর্গাকে মর্ত্যে আহ্বান জানাতে তৈরি সকলে। প্রতি বছরই পুজোর দিনগুলোতে অতিরিক্ত পরিষেবা দেয় কলকাতা মেট্রো। এই বছরও এর অন্যথা হল না। পুজোর সময় চলবে ভোর পর্যন্ত মেট্রো। সময়সূচী জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
চতুর্থী থেকে ষষ্ঠীর সময়সূচী
জানে গিয়েছে, ৭ অক্টোবর অর্থাৎ চতুর্থীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো চলবে সকাল ৬:৫০ মিনিটে। আর শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটের প্রথম মেট্রো সকাল চলবে ৬:৫৫ মিনিটে আর শেষ মেট্রো ৯:৪০ মিনিটে চলবে।
চতুর্থীদির দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুরুটের প্রথম মেট্রো চলবে সকাল ৭টা থেকে আর শেষ মেট্রো রাত পৌনে দশটায়। জোকা থেকে হাওড়া মাঝের হাট রুটের প্রথম মেট্রো সকাল সাড়ে আটটায় আর শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিট। পঞ্চমী ও ষষ্ঠীতেও এই একই সময়সূচী রাখা হয়েছে।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত সময়সূচী
সপ্তমীর দিন অর্থাৎ ১০ অক্টোবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে দুপুর ১টা থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে দুপুর ১:৩০ মিনিট থেকে রাত ১:৪৫ মিনিট মেট্রো চলবে। তবে জোকা থেকে হাওড়া মাঝের হাট রুট ও কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে এইদিন কোনও মেট্রো চলবে না।
এইবছর একইদিনে পড়ছে অষ্টমী নবমী। ওই দিন ১১ অক্টোবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে দুপুর ১টা থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে দুপুর ১:৩০ মিনিট থেকে রাত ১:৪৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। জোকা থেকে হাওড়া মাঝের হাট রুট, কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে চলবে না মেট্রো।
দশমীর দিনের সময়সূচী
১২ অক্টোবর অর্থাৎ দশমীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে পুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রো চলবে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে দুপুর ২টো থেকে রাত ৯:৪৫ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। এদিনও জোকা থেকে হাওড়া মাঝের হাট, কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে কোনও মেট্রো চলবে না।






