আর জি করের ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। এর জেরে সিভিক ভলান্টিয়ারদের প্রতি বিরূপ ধারণা হয়েছে অনেকের। সেই আবহেই এবার আরও এক অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায়। জানা গিয়েছে, গত শনিবার ছিল পাথরপ্রতিমা মহাবিদ্যালয়ে নবীনবরণ উৎসব। সেখান থেকেই বাড়ি ফেরার সময় তার পথ আটকায় পাথরপ্রতিমা থানারই এক সিভিক ভলান্টিয়ার। ছাত্রীর শ্লীলতাহানি করেন তিনি, এমনটাই অভিযোগ।
বাড়ি ফিরে মা-বাবাকে সব কথা জানান ওই ছাত্রীকে। এরপর ছাত্রীর পরিবারের সদস্যরা পাথরপ্রতিমা থানাতে গিয়ে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ জানায়। জানা গিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম অমিতাভ বারুই। রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকার বাসিন্দা।
ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। গতকাল, রবিবার কাকদ্বীপ আদালতে তোলা হয় অভিযুক্তকে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। যদিও ওই সিভিক ভলান্টিয়ারের দাবী, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।
জানা গিয়েছে, আজ, সোমবার ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা ও গোপন জবানবন্দির জন্য তাঁকে পাথরপ্রতিমা থানায় আনা হয়। বলে রাখি, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। আপাতত জেলবন্দি সে। সেই ঘটনার আবহেই এবার আরও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার