দেবীপক্ষজুড়ে থাকবে শনির কালো ছায়া, খুব সাবধানে থাকতে হবে ৪ রাশিকে, হতে পারে বড় কোনও আর্থিক ক্ষতি

আজ, বুধবার ২ অক্টোবর মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের সমাপ্তিআর দেবীপক্ষের সূচনা। এদিন যেমন একদিকে অমাবস্যা, তেমনই আবার এদিনই সূর্যগ্রহণ। অনেকের মতেই অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া অশুভ। এই দিনে সূর্য ও শনির ষড়ষ্টক যোগও তৈরি হচ্ছে। এর ফলে ৪ রাশির কঠিন সময় শুরু হচ্ছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১৫ দিন কিছু কিছু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোজাগরী পূর্ণিমা পর্যন্ত খুব মেপে পা ফেলতে হবে এদের। এই ষড়ষ্টক যোগ  সব রাশির উপর প্রভাব ফেলবে। কিন্তু ৪ রাশির জাতক-জাতিকাদের জন্য এটি খুবই অশুভ প্রমাণিত হতে পারে।

সেই ৪ রাশি কী কী, দেখে নেওয়া যাক-

মিথুন রাশি

সূর্যগ্রহণ এবং শনি ও সূর্যের ষড়ষ্টক যোগ মিথুন রাশির জাতকদের সমস্যা বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে  ঝগড়া হতে পারে। তাই কম কথা বলুন। শুধু কথার জন্যই প্রচণ্ড বিরোধ বাঁধতে পারে।  

কন্যা রাশি

সূর্যগ্রহণের পরের ১৫ দিন কন্যা রাশির জাতকদের জন্য একটু কঠিন হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায়ীদের এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে ঝুঁকি থাকে ।  

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের উপর আগামী ১৫ দিন গ্রহণের অশুভ ছায়া থাকবে। এই রাশির জাতকদের আর্থিক ক্ষতি হতে পারে। তাই ভেবেচিন্তে টাকা লেনদেন করুন। বিনিয়োগ খুবই ভেবে করুন। এই সময় নতুন বিনিয়োগ না করাই শ্রেয়।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকা হলে আগামী ১৫ দিন খুব সাবধানেই থাকতে হবে। গ্রহণের দিন থেকে আগামী ১৫ দিন সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে ধার নেওয়া বা দেওয়াই ভালো। অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর