দেশে সংক্রমনের হার ঊর্ধমুখী হলেও ভারতে এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলে জানালো, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব লব অগ্রবাল। তবে এখন স্থানীয় সংক্রমনের ঘটনা ঘটছে। তাই ১৭০টি জেলাকে কোভিড-১৯ হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে, গত সপ্তাহেও কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে, দেশে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। বুধবার ফের সেই মন্তব্যের পুনরাবৃত্তি শোনা গেল।
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, লকডাউন চলাকালীন সময়ে দেশে সংক্রমন রুখতে, দেশের বিভিন্ন জেলাকে এখন তিনটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করানো হয়েছে।
১. হটস্পট জেলা।
২.নন-হটস্পট জেলা কিন্তু, যেখানে আক্রান্তের খোঁজ মিলেছে।
৩. গ্রিন জোন জেলা।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই চিহ্নিতকরণের পরই, ক্যাবিনেট সচিব সব রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, স্বাস্থ্য সচিব, কালেক্টর, পুলিশ সুপার, পুর কমিশনার এবং মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বসেন এবং সেখানে হটস্পট সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা ও আদানপ্রদান হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কেন্দ্র ও রাজ্যের আগামী দিনের কর্মসূচি নিয়েও আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি বিভিন্ন স্তরীয় পদক্ষেপের সুপারিশ ও নির্দেশ দেওয়া হয়।
এর আগে কেন্দ্র জানিয়েছিল, করোনাভাইরাসের এই ‘চেন’ ভাঙা সম্ভব হবে, যদি কোনও বিশেষ অঞ্চল থেকে ২৮ দিনে একজন ব্যক্তিরও শরীরে সংক্রমন না হয় তো। তিনি আরও জানান, দেশের মোট ৬০২ হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই হাসপাতালগুলিতে ১২ হাজারের বেশি আইসিইউ সহ মোট ১.০৬ লক্ষ বেডের বন্দবস্ত করা হয়েছে।





