আর জি কর কাণ্ডে অতীতে বিতর্কিত মন্তব্যের জের, দশমীর শুভেচ্ছা বার্তা দিয়েও কটাক্ষের শিকার সৌরভ!

এ বছরের মতো দুর্গাপুজো শেষ। মা দুর্গার বিদায়বেলার পরেখন সকলের মন খারাপ। তবে এসবের মধ্যেও চলছে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো। আগামী এক বছর যেন সকলের ভালো কাটে, সেই বার্তাই এখন সকলে দিচ্ছেন একে অপরকে। তালিকা থেকে বাদ নেই তারকারাও। কিন্তু এবার দশমীর শুভেচ্ছা বার্তা দিয়েও কটাক্ষের মুখে পড়তে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

এর আগে আর জি করের ঘটনার জেরে ট্রোলের শিকার হয়েছিল মহারাজ। আর জি করের ধর্ষণ-খুনের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে জনরোষের মুখে পড়েছিলেন তিনি। সৌরভ পরে অবশ্য বুঝিয়েছিলেন যে তিনি আসলে কী বলতে চেয়েছেন। কিন্তু সেই কটাক্ষ যে তাঁর পিছু ছাড়ে নি, তা বোঝা গেল আর দশমীর শুভেচ্ছা বার্তা জানানো পর।

দশমীর দিন মাতৃপ্রতিমার সামনে হাতজোড় করে প্রণাম জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলের উদ্দেশে বললেন, “সবাইকে শুভ বিজয়া। মা দুর্গার বিসর্জন হয়েছে দশমীতে। মা ছেড়ে চলে গিয়েছেন। তাই সমস্ত বাঙালিকে আমার তরফ থেকে বিজয়ার অনেক শুভেচ্ছা। সারা বছর ভাল কাটুক, অনেক প্রণাম”।

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মহারাজ। সেখানে দেবী দুর্গাকে প্রণাম করতে দেখা গিয়েছে তাঁকে। ক্যাপশনে লেখা, “আসছে বছর আবার এসো মা”। তাঁর এই পোস্ট নিয়ে ফের শোরগোল নেটপাড়ায়। ফের জনগণের কটাক্ষের মুখে মহারাজ। আর জি কর কাণ্ড নিয়ে তাঁর বেফাঁস মন্তব্যের জেরেই যে ফের তিনি এই কটাক্ষের মুখে, তা বেশ স্পষ্ট।

বলে রাখি, শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নন, আর জি কর কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে ট্রোলের শিকার হন তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ও। তাঁর ‘রেপ-টেপ কত জায়গাতেই হয়’, এই মন্তব্যের জেরে চূড়ান্ত কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। জানা যায়, তাঁর এই মন্তব্যের কারণেই নাকি দুর্গাপুজোর সময় তাঁর লন্ডনের এক নৃত্যের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। এবার দশমীর শুভেচ্ছা জানিয়েও কটাক্ষের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়।  

আরও অন্যান্য খবর