এই বছর ধনতেরস পালন করা হবে ২৯ অক্টোবর। অর্থাৎ মঙ্গলবার উদযাপিত হবে ধনদেবীর আরাধনা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিনই আবার গ্রহদের রাজপুত্র বুধের গোচর ঘটছে। এক রাশি থেকে অন্য রাশিতে যাবে বুধ। ধনতেরসে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ।
এই রাশিতে আগের থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ ও শুক্র একসঙ্গে মিলে লক্ষ্মীনারায়ণ যোগ গঠন করবে। এটি একটি রাজযোগ। এর ফলে দারুণ উপকৃত হবে ৩টি রাশি। ধনলক্ষ্মীর আশীর্বাদ ও গ্রহের আনুকূল্য, এই দুইয়ের ফলে সোনার মতো ঝলমলিয়ে উঠবে ৩ রাশির ভাগ্য।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
কুম্ভ রাশি
বুধের রাশি পরিবর্তনের ফলে বেশ সুফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে এই সময়। আয়ের নতুন পথ খুলে যাবে এদের। বুধের অনুকূল অবস্থান অর্থনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরির খোঁজও শেষ হবে। ব্যবসায় ভালো লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশি
বুধের রাশি পরিবর্তন দারুণ শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ব্যবসায় আগের চেয়ে বেশি লাভ করবেন এরা। ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বুধের কৃপায় জ্ঞান বুদ্ধি বাড়বে। ধৈর্য ও স্থৈর্যর পরিচয় দেবেন এই রাশির জাতক-জাতিকারা। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক অবস্থা মজবুত হবে এদের । বাড়িতে কোনও অশান্তি চললে এই সময় তা ঠিক হয়ে যাবে।
সিংহ রাশি
বুধের গমন অত্যন্ত শুভ ফল দেবে এই রাশির জাতক-জাতিকাদের। যার-তার কথায় টাকা ঢালবেন না। বুধ মানুষকে সুবুদ্ধি দেয়, বিচার বোধ দেয়। সেটা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। তবে আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এদের। চাকরি করলে, সেখানেও কিছু ভালো কোনও যোগ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!