ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজায় থাকবে অস্বস্তিও, শীত কবে পড়বে রাজ্যে, কী জানাচ্ছে হাওয়া অফিস?

কালীপুজো ও ভাইফোঁটাতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে বৃষ্টি হয়নি বাংলায়। দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় অতি সামান্য বৃষ্টি হয়েছে। সোমবার আকাশে বেশ ঝকমকে রোদের দেখা মিললেও বৃষ্টির ভ্রুকুটি কিন্তু বঙ্গের উপর থেকে সরছে না।   

অনেকদিন আগেই রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু বৃষ্টি কমছে না বাংলায়। গতকাল, রবিবার আকাশ আংশিক মেঘলাই ছিল। যদিও আজ, সোমবার আকাশ পরিষ্কার। আগামী কয়েকদিন এরকমই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, এমনটাই জানাল হাওয়া অফিস।

জানা যাচ্ছে, বাতাসে জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও স্থানীয় মেঘ থেকে বৃষ্টি হতে পারে। এর সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে গরম একটু বাড়লেও ঘাম হবে না তেমন। আগামী কয়েকদিন তাপমাত্রার হেরফের বিশেষ হবে না।  

হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল ও বুধবার দুই ২৪ পরগণা হালকা বৃষ্টি হলেও হতে পারে। এরই সঙ্গে বুধবার পূর্ব মেদিনীপুরেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর। বৃষ্টি হলে সেই এলাকার তাপমাত্রা কমতে পারে।  

তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বুধবার আবার উত্তরের আট জেলাতেই হতে পারে বৃষ্টি। ৯ তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হব। ধীরে ধীরে শুষ্ক হবে আবহাওয়া। সেই সময় আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর