টিফিনে পাউরুটি খেতে পছন্দ করেন অনেকেই, এবার একলাফে অনেকটা দাম বাড়ছে পাউরুটির, মধ্যবিত্তের পকেটে পড়বে টান

সকালের টিফিনে পাউরুটি খেতে পছন্দ করেন অনেকেই। শুধুমাত্র কলকাতাতেই প্রতিদিন গড়ে প্রায় ২.৩ লক্ষ পাউরুটি সরবরাহ করা হয়। সংখ্যাটা নেহাতই কম নয়। কিন্তু এবার পাউরুটি কিনতে গেলে পকেটে টান পড়বে মধ্যবিত্তদের। কারণ একলাফে অনেকটা বাড়ছে পাউরুটির দাম।

কিছুদিন আগেই পাউরুটির দাম বেড়েছিল। এবার ফের একবার বাড়তে চলেছে দাম। জানা গিয়েছে, স্লাইসড ও স্যান্ডুইচ সব ধরণের পাউরুটির দামই বাড়তে চলেছে। এই দাম বৃদ্ধি নিয়ে সংস্থার দাবী, পাউরুটি তৈরি করতে ময়দা ও চিনি লাগে। এই দুই উপকরণেরই দাম বাড়ার ফলে পাউরুটির দামও বাড়তে চলেছে।

দ্রব্যমূল্যের বৃদ্ধি বর্তমানে এক বড় সমস্যা। সেই আবহে এবার বেকারি শিল্পকে বাঁচাতেই পাউরুটির দাম বাড়ানো হচ্ছে বলে দাবী সংস্থার। এই বিষয়ে ব্রিটানিয়ার শশী পাণ্ডা বলেন, “২০২২ সালের নভেম্বরে ময়দার দাম বেড়েছিল ১৭ শতাংশ। চিনির দাম বেড়েছে ৮ শতাংশ। তেলের দাম ৩৫ শতাংশ। সমান তালে বেডেছে ডিজেল ও বিদ্যুতের মূল্যও”।

সূত্রের খবর, এক ধাক্কায় ৪ টাকা করে বাড়তে চলেছে পাউরুটির দাম। মেট্রো গোল্ড ও মডার্ন সংস্থা বাড়াচ্ছে এই দাম। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে খবর। বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটি পাওয়া যায় ৩২ টাকায়। সেই দাম বেড়ে দাঁড়াবে ৩৬ টাকায়। আগে এই ৪০০ গ্রাম অর্থাৎ প্রায় ১ পাউন্ড পাউরুটি পাওয়া যেত ২৮ টাকায়। পরে বেড়ে সেটা ৩২ টাকা হয়। আর এবার নতুন দাম কার্যকর হলে দাম হবে ৩৬ টাকা। 

আরও পড়ুনঃ উপনির্বাচনের আগেই দলের তরফে বিশেষ পুরস্কার পেলেন কুণাল ঘোষ, চুপিসারেই ঘটে গেল বড় ঘটনা, কী চলছে তৃণমূলে?

এই বিষয়ে পাউরুটি প্রস্তুতকারক সংস্থা মডার্নের দাবী, “অন্যান্য পাউরুটিক দাম ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। মাল্টি গ্রেইন, হোল হুইট এবং ৪৫০ গ্রাম পাউরুটির দাম ৫ টাকা করে বেড়েছে। সোমবার থেকে মাল্টিগ্রেন বিক্রি হবে ৪৫ টাকায়। হোল হুইট ৫০-এ”। তবে একলাফে পাউরুটির দাম বাড়ায় পাউরুটির বিক্রির হারে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও অন্যান্য খবর