ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এর আগেও এমন অভিযোগ উঠেছে বারবার। এবার অভিযোগ তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। গ্রুপ ডি-র চাকরি দেওয়ার নামে সেই টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের রদবদলের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে প্রতারণার অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের যুব সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকারের বিরুদ্ধে। এমন এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠায় স্বভাবতই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়েছে।
এই ঘটনাটি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও অভিযুক্ত অম্বরিশ সরকার এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবী, তাঁর বিরুচ্ছে গভীর ষড়যন্ত্র চলছে। আর অন্য কোনও দল নয়, এই ষড়যন্ত্র করছে তাঁর নিজেরই দল। তাঁর দাবী, মন্ত্রী গোষ্ঠীর লোকজনই এই কাজ করছে।
অম্বরিশ সরকারের দাবী, ২০০১৯ সালে যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপির হাত ধরেছিল, তারাই এই কাজের সঙ্গে যুক্ত। বিজেপির কোনও প্রাক্তন নেতাই এই কাজের সঙ্গে যুক্ত। অম্বরিশের কথায়, সুকান্ত মজুমদারের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করা হচ্ছে। নাম না করেই এই কাজের দায় জেলার নেতা তথা মন্ত্রী বিপ্লব মিত্র ও তাঁর গোষ্ঠীর দিকে ঠেলেছেন অম্বরিশ।
আরও পড়ুনঃ কোনও বেফাঁস মন্তব্য নয়, তিনবার শোকজ হলেই কোনও নেতাকে সাসপেন্ড করবে দল, কড়া সিদ্ধান্ত নিলেন মমতা
তবে মন্ত্রী বিপ্লব মিত্রের কথায়, “আমি কলকাতায় রয়েছি। এসব কিছুই জানা নেই”। অন্যদিকে আবার এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, “সম্পূর্ণ বিষয়টিতে ধোঁয়াশা রয়েছে। আপনাদের কাছ থেকে বিষয়টি প্রথম শুনলাম। যিনি বলছেন দলের কেউ করেছে তিনি সঠিক তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে জানালে দল সবটা খতিয়ে দেখে রাজ্য নেতৃতকে জানাব”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!