‘শুভেন্দুকে রাস্তায় নেমে আন্দোলন করতে কে বারণ করেছে…’, ফের কী শুভেন্দু-দিলীপ দ্বন্দ্ব গেরুয়া শিবিরে?

বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়ে এখন চলছে তুমুল চর্চা। এই পদ নিয়ে জল্পনার অন্ত নেই। এরই মধ্যে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বসেই তাঁকে বেশ কটাক্ষবাণে বিঁধলেন দিলীপ ঘোষ। এর জেরে শুভেন্দু-দিলীপ দ্বন্দ্ব নিয়ে ফের উঠল প্রশ্ন!

গতকাল, সোমবার পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীকে বেশ কটাক্ষ সুরেই বেঁধেন তিনি। শুভেন্দু অধিকারী দাবী করেছিলেন, সংগঠনকে মজবুত করতে গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তাঁর সেই মন্তব্যেরই প্রতিক্রিয়া দিলেন দিলীপ।  

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিরর প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “কে না বলেছে কাকে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্যপদ সংগ্রহ চলবে। সব কিছু পার্টি একসঙ্গে করতেই থাকবে। ভারতীয় জনতা পার্টিই একমাত্র সারা বছর সংগঠনের কাজ করে। বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে”।

গতকাল, সোমবার ছিল তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সেই বৈঠক প্রসঙ্গে ফের তৃণমূলকে একহাত নিয়ে দিলীপ বলেন, “ওটা একটা কোম্পানি। কোম্পানির মালিকের হাতেই রাশ থাকবে। আর উনি ঠিক করবেন কোন কর্মচারী কোথায় যাবে। এই নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। এটাই আছে, এটাই থাকবে। যতদিন দল থাকবে, এরকমই থাকবে”।

আরও পড়ুনঃ তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার, আর জি কর কাণ্ডে সুর চড়ানোর শাস্তি?

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে বেশ কানাঘুষো চলছে। শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি করার দাবী তুলেছেন একাধিক বিজেপি নেতা। এর মধ্যে যেমন রয়েছেন বর্ষীয়ান নেতা তথাগত রায়, তেমনই রয়েছেন নবীন নেত্রী অগ্নিমিত্রা পালও। তাদের দাবী, তৃণমূলের বিরুদ্ধে যদি বাংলায় বিজেপিকে সফল হতে হয়, তাহলে শুভেন্দুর মতো লড়াকু মানসিকতার নেতৃত্বেরই প্রয়োজন।

আরও অন্যান্য খবর