শীতের আমেজের মধ্যে কাঁটা বৃষ্টি! বৃষ্টির জেরে কী ভেস্তে যাবে বঙ্গে শীতের আগমন? কী জানাল আবহাওয়া দফতর?

বঙ্গে শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে। ধীরে ধীরে নামছে তাপমাত্রা। রাত ও সকালের দিকে শিরশিরানি ভাব দারুণ উপভোগ করছে বঙ্গবাসী। কিন্তু এরই মধ্যে এল মন খারাপ করা খবর। ফের বঙ্গে বৃষ্টির কাঁটা। এর জেরে কী শীতের আগমনে বাধা আসবে, তা নিয়ে প্রশ্ন রাজ্যবাসীর মনে!

হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আগামী ২৯ নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। আবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ দক্ষিণ-পশ্চিমের দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

তবে সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কী না, তা এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর। এই ঝঞ্ঝার অভিমুখ উত্তর-পশ্চিম দিক। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকেই যাবে এই ঝঞ্ঝা। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব বাংলায় সরাসরি নাও পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

তবে বঙ্গে শীতের আমেজের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে, সপ্তাহান্তে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলায় বাড়বে শীত। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম-সহ সব জেলাতেও বেশ ভালো ঠাণ্ডা পড়বে। উপকূলের জেলাগুলিতেও তাপমাত্রা নামবে।

জানা যাচ্ছে, পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ে বেশ দ্রুত নামবে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। জলপাইগুড়ি ও মালদহেও কুয়াশার সম্ভাবনা। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই আপাতত।

 আগামী চার-পাঁচদিনে কলকাতার তাপমাত্রাও কমবে। আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৮ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles