বৈদিক শাস্ত্রে শুক্র ও রাহুকে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয়। যখনই এই দুটি গ্রহের অবস্থানে কোনও পরিবর্তন হয়, তখনই এর প্রভাবে ১২টি রাশিই প্রভাবিত হয়। এই দুটি শক্তিশালী গ্রহ একসঙ্গে মিলিত হলে অনেক রাশিচক্রকে ধ্বংস করে।
জ্যোতিষীদের মতে, আগামী ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে শুক্র। সেখানে ইতিমধ্যেই চতুর্দশীতে রয়েছে রাহু। এর ফলে মীন রাশিতে এই দুটি গ্রহের মিলন ঘটতে চলেছে। শুক্রের সঙ্গে থাকার কারণে রাহুর খারাপ প্রভাব কমে যায়। কারণ শুক্রকে রাক্ষসদের গুরু বলা হয় আর রাহুকে শুক্রের শিষ্য বলা হয়। এই দুই গ্রহের মিলনে দারুণ লাভবান হতে চলেছে ৩ রাশির জাতক-জাতিকা।
সেই ৩ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
নতুন বছর নানান সুখবর বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এদের কাজে খুশি হবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এদের। সন্তানদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা দূর হবে। অবিবাহিত ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকা যারা বিবাহিত, তারা জীবন উপভোগ করবেন।
বৃশ্চিক রাশি
শুক্র-রাহু সংযোগে অনেক উপকার পাবেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার অবসান ঘটবে এই সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সময়। যারা নতুন চাকরি খুঁজছেন, তারা এই সময় প্রচেষ্টা সফল হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
এই সময় বাবা-মায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। স্বাস্থ্য ভালো থাকবে এদের। স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হতে শুরু করবে এই সময়। সামাজিক কাজের প্রতি ঝোঁক বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে সমাজে সম্মানিত হবেন এরা। হঠাৎ একটি পুরানো বিনিয়োগ থেকে বড় আর্থিক লাভ পেতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা।






