জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চলতি মসে বেশ কিছু গ্রহের গোচর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শুক্র। ডিসেম্বর মাসেই দুবার শনির রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য ও আয়েশের নিয়ন্ত্রণকারী গ্রহ বলে মনে করা হয়। জন্মকুণ্ডলীতে শুক্র যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে জাতক-জাতিকার চোখ ক্ষতিগ্রস্ত হয়।
শুক্র ও শনি উভয়ই বন্ধুত্বপূর্ণ গ্রহ। কখনও কখনও এই দুটি গ্রহের সংযোগের কারণে শুভ যোগ তৈরি হয়। এর ফলে কয়েকটি রাশির জীবনে বিলাসিতা ও স্বাচ্ছন্দ্য আসতে পারে। কিন্তু নেতিবাচক প্রভাবও পড়ে এই দুই গ্রহের সংযোগের ফলে।
ডিসেম্বরেই রাশি পরিবর্তন করবে শুক্র। গত ২ ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করেছে শুক্র। এরপর আবার আগামী ২৮ ডিসেম্বর রাত ১১টা ৪৮ মিনিটে শুক্র শনির রাশি কুম্ভতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই শুক্র শনির রাশিতে প্রবেশ করার ফলে বেশ কিছু অনেক রাশির জাতক-জাতিকাদের সাবধান হওয়া দরকার।
সেই রাশিগুলি কী কী জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
শনির রাশিতে শুক্রের গমন সমস্যা আনবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। বেশ সতর্ক থাকতে হবে এদের এই সময়। ব্যক্তিগত জীবনের জন্য কঠিন হতে পারে এই সময়টা। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশি
শনির গ্রহে শুক্রের গমন বেশ সমস্যা তৈরি করবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় নানান ক্ষতি হতে পারে এদের। স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার এই সময় এদের। অপরিচিত কাউকে বিশ্বাস করা উচিত না। এর ফলে বেশ ক্ষতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
কুম্ভ রাশি
শুক্রের গোচর বেশ চ্যালেঞ্জিং হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় কর্মজীবন সম্পর্কে সতর্ক থাকতে হবে এদের। চাকরিতে সমস্যা আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এরা যারা যদি ব্যবসা করেন, তাদের চুক্তি করার সময় সতর্ক থাকা প্রয়োজন। বুদ্ধি খাটিয়ে অর্থ ব্যয় করুন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!