৪ দিন ধরে নিখোঁজ ছিলেন তরুণী। তাঁর ভয়াবহ দেহ উদ্ধার হল বাড়ির অদূরেই এক পুকুর থেকে। তরুণী হাত-পা বাঁধা ছিল, কোমরে ইটও বাঁধা ছিল বলে খবর। তরুণীর পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বহু বিতর্কিত এলাকা সন্দেশখালিতে। জানা গিয়েছে, ওই তরুণী বসিরহাটের ন্যাজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারার ঘোষপুরের বাসিন্দা। উচ্চমাধ্যমিকের পড়ুয়া তিনি। স্থানীয় সূত্রে খবর, গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। কিন্তু তারপর আর বাড়ি ফেরেন নি।
রাত পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় ন্যাজোট থানায় অভিযোগ দায়ের করে তরুণী পরিবার। কিন্তু তিনদিন ধরে কোনও খোঁজ মেলেনি। অবশেষে, আজ, শনিবার ন্যাজোট থানার ঘোষপুর এলাকার এক পুকুর থেকে উদ্ধার হয় ওই তরুণী দেহ। তাঁর হাত-পা বাঁধা ছিল, কোমরে ইট বাঁধা ছিল। দেহ উদ্ধারের ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যায় তরুণীর পরিবার। তারা তরুণীর দেহ শনাক্ত করেছেন।
তরুণীর মা জানিয়ছেন, নিখোঁজ হওয়ার দিন তিনি মেয়ের সঙ্গে গোয়ালঘরে গিয়েছিলেন। তবে তিনি আগে ফিরে এসেছিলেন। মেয়ে বলেছিল যে সে পরে যাবে। এরই মধ্যে আর খোঁজ মেলেনি তাঁর। পরিবারের অভিযোগ, ঘটনাটি অপহরণ, ধর্ষণ করে খুনের ঘটনা। যদিও তরুণীকে ধর্ষণ করা হয়েছে কী না, তা এখনও নিশ্চিত করে নি পুলিশ।
যেহেতু হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়েছে, তাই তদন্তকারীরা মনে করছেন খুনই করা হয়েছে তরুণীকে। তবে ধর্ষণ হয়েছে কী না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে বলে খবর। বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। আপাতত তরুণীর ফোনের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। কথা বলছে পরিবারের লোকজনের সঙ্গে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!