করোনা মনুষ্যসৃষ্ট ভাইরাস নয়, আবারও দাবি WHO-এর

করোনা ভাইরাস একটি এমন নাম যা শুনলেই এখন মানুষের মনে মৃত্যুমিছিল ভেসে ওঠে। এই করোনা ভাইরাসের জন্মস্থান সম্বন্ধে কোনো দ্বিতীয় মতামত না থাকলেও এর সৃষ্টির পিছনে রয়েছে নানান বিতর্ক। কিছু বিশেষজ্ঞদের মত করোনা ভাইরাস মনুষ্যসৃষ্ট যা চীনের ইউহানের একটি ল্যাবে তৈরি হয়েছে। কিন্তু এই মতামতকে সম্পূর্ণরূপে খারিজ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পাশে গিয়ে দাঁড়ালো। তাদের দাবি, করোনা ভাইরাস কোনও গবেষণাগারে সৃষ্টি নয়, এটি সম্ভবত কোন প্রাণীর শরীরেই উৎপত্তি হয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক বিশ্ববন্দিত গবেষকরা দাবি করেছেন ইউহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা মানতে নারাজ। মঙ্গলবার WHO-এর মুখপাত্র ফাদেলা চেইব জানিয়েছেন, ‘সমস্তরকম তথ্য বলছে এই ভাইরাসটি কোনও পশুর শরীরে তৈরি হয়েছে এবং এটি কোনও গবেষণাগারে সৃষ্ট নয়।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই মুখপাত্র জানাচ্ছেন, নিশ্চিতভাবেই ভাইরাসটির কোনও পশু বা অন্য প্রাণী বাহক। সম্ভবত বাদুড়ই এর প্রাকৃতিক বাহক। কিন্তু বাদুড়ের শরীর থেকে এটি মানুষের শরীরে প্রবেশ করল কিভাবে তা নিয়ে গবেষণা চলছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের উপস্বর্গ সর্বপ্রথম দেখা যায় চীনের ইউহান প্রদেশেই। সেখান থেকেই আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারন ভাইরাসটি। আপাতত চীনে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও বিশ্বের বাকি দেশগুলি এর প্রভাবে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ২০১৯ সালের ডিসেম্বরে ইউহানে করোনা সংক্রমণের বিষয়টি সামনে আসে। ইউহানের স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসকরা প্রথম ভাইরাসটিকে চিহ্নিত করেন।তবে সংক্রমণ ঠিক কবে শুরু হয়েছে তা স্পষ্ট না হলেও আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, করোনায় প্রথম সংক্রমিত হন ইউহান শহরের এক চিংড়িমাছ বিক্রেতা। যার নাম ওয়েই গুইশিয়ান। ২০১৯ সালের ১০ই ডিসেম্বর তাঁর শরীরেই প্রথম উপসর্গ ধরা পড়ে। তাই গবেষকরা এনাকে করোনার ‘পেশেন্ট জিরো’ বলে অভিহিত করেছেন। কিন্তু তাঁর শরীরে কিভাবে এই সংক্রমণ ঘটলো সেই কারণ এখনও স্পষ্ট নয়।

RELATED Articles

Leave a Comment