৫০০০০ কোটির বিনিময়ে রিলায়েন্স জিও-র ১০% শেয়ার কিনছে ফেসবুক

দেশে ডিজিটাল জগতে এবার ঘটল বিশাল পরিবর্তন। ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনতে চলেছে ফেসবুক। সম্প্রতি ভারতে ব্যবসা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্ক জুকেরবার্গ। এই পদক্ষেপ জুকারবার্গ সাম্রাজ্য বিস্তারের প্রথম ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বুধবার জুকেরবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিওর সঙ্গে গাঁটছড়া বাঁধছে ফেসবুক।

জুকেরবার্গের পর মুকেশ আম্বানির সংস্থাও বুধবার এক বিবৃতিতে এই চুক্তির কথা জানায়। বলা হয়, ফেসবুক জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে। ঋণের বোঝা লাঘব করতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায় বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স। ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেওয়ার আলোচনা চালাচ্ছে রিলায়েন্স (পেট্রো)। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নীকরণের আলোচনা চালানো হচ্ছে। ফেসবুক জিওর ১০ শতাংশ শেয়ার কেনার ফলে সংস্থার ঋণের বোঝা অনেকটাই লাঘব হতে চলেছে।

বিশ্বে চীনের পরেই ফেসবুক ব্যবহারকারীর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ফেসবুকের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন ভারতে ৪০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। ফলে নয়া চুক্তিতে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের চেহারা আমূল বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়ত গ্রাহকদের জন্য নতুন কোনো চমকও অপেক্ষা করে আছে।

RELATED Articles

Leave a Comment