কু’খ্যাত কয়লা মা*ফিয়া সংবর্ধনা জানাচ্ছেন তৃণমূল নেতাকে, ছবি সামনে আসতেই তুমুল অ*স্বস্তিতে শাসক দল

কয়লা পাচার কাণ্ড নিয়ে রাজ্যে উত্তেজনার অন্ত নেই। এও ঘটনায় অনেক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, কয়লা মাফিয়াদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ রয়েছে। এবার এক ঘটনায় যেন সেই কথাই সত্যি হল। কুখ্যাত কয়লা মাফিয়াকে দেখা গেল তৃণমূল নেতার সঙ্গে একই মঞ্চে। ওই নেতাকে আবার সংবর্ধনা জানালেন সেই কয়লা মাফিয়াই।

ঘটনাটি ঘটেছে জামুড়িয়ায়। জানা গিয়েছে, জামুড়িয়ার দামোদপুরে এক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে আয়োজন করা হয়েছিল এক গণ বিবাহ অনুষ্ঠানের। সেই ব্যানারে ছবি ছিল কুখ্যাত কয়লা মাফিয়া শেখ সদ্রুদ্দিন ওরফে সদুর। এই কয়লা মাফিয়াই ওই গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজক। সেই গণবিবাহ অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে।

শুধু তাই-ই নয়, এদিন ওই তৃণমূল বিধায়ককে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনাও জানালেন কয়লা মাফিয়া সদ্রুদ্দিন। এমন ঘটনায় তুমুল শোরগোল পড়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই সদ্রুদ্দিন এলাকায় কুখ্যাত কয়লা মাফিয়া বলে পরিচিত। কেন তৃণমূল নেতা সেই মাফিয়ার অনুষ্ঠানে গেলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিকে আবার আজ, মঙ্গলবারই কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের দিন। এই কাণ্ডে মোট ৪৮ জন অভিযুক্তের নামে সিবিআই চার্জশিট জমা করেছে। আর সেই চার্জশিটে নাম রয়েছে এই জামুড়িয়ার কয়লা মাফিয়া সদ্রুদ্দিনেরও। আর সেই অভিযুক্তের অনুষ্ঠানেই তৃণমূল নেতার উপস্থিতি কেউই ভালো চোখে নিচ্ছে না। এর জেরে শাসক দলও বেশ অস্বস্তির মধ্যেই পড়েছে।    

এই ঘটনা নিয়ে কটাক্ষ শানাতে বেশি দেরি করেনি গেরুয়া শিবির। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায় এই বিষয়ে বলেন, “তৃণমূল মানেই কয়লা চোর, বালি চোর। জেলা পরিষদের সভাধিপতিকে কয়লা মাফিয়া সদু ফুলের তোড়া দিচ্ছে এ আর নতুন কী? এটাই তো চরিত্র ওদের”।

আরও পড়ুনঃ শীতের মরশুমে ব্রেকফাস্টে এবার অমলেট বা ডিমটোস্ট খাওয়ায় ছ্যাঁ’কা, ফের বাড়ল ডিমের দাম! 

অন্যদিকে আবার এই বিষয়টি নিয়ে রাজ্য তৃণমূল নেতা ভি শিবদাশন দাশুর বক্তব্য, “আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বিশ্বনাথ বাউরি কেন ফুল নিয়েছেন, সেটা উনিই বলতে পারবেন। তবে বিরোধীদের কাজ সমালোচনা করা। তাই কে কী বলল আমরা অত মনে রাখি না”।

RELATED Articles