“একটা মানুষ একটা মানুষকে চুমু খাচ্ছে, সারা জীবন যেন ওঁরা এ ভাবে চুমু খেয়ে যেতে পারেন…” মেট্রো স্টেশনে চুমু বিতর্কে মুখ খুললেন কবীর সুমন

কলকাতা মেট্রো স্টেশনে প্রকাশ্যে চুমু খাওয়ার ঘটনায় চারিদিক তোলপাড়। এভাবে প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শন করা কতটা যুক্তিযুক্ত ‌তাই নিয়ে‌ চারিদিকে বিতর্কের ঝড়।‌ আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন গায়ক কবীর সুমন। ঠিক কি বললেন তিনি?

চুমু বিতর্কে মুখ খুললেন কবীর সুমন!

কবির সুমন বললেন, “অবাক হয়ে যাচ্ছি, লোকে এতে রুষ্ট হচ্ছে দেখে। একটা মানুষ একটা মানুষকে চুমু খাচ্ছে। একজন পুরুষ হয়তো কোনও মহিলাকে চুমু খাচ্ছেন। কিংবা একজন মহিলা একজন পুরুষকে। একজন পুরুষ আর একজন পুরুষকে কিংবা এক নারী অন্য নারীকেও এ ভাবে চুমু খেতে পারেন। এর চেয়ে মধুর, এর চেয়ে সুন্দর আর কী হতে পারে এই হানাহানির জগতে?”

তাঁর কথায়, “তাঁর না হয় ৭৬ চলছে। আগামী মার্চে তিনি ৭৭-এ পা দেবেন। তিনি তো বুড়ো মানুষ হয়ে গিয়েছি, সেই ভাবে দেখতে গেলে। তারপরেও এ সব দেখে ভেবেছিলেন, বান্ধবীদের বলব, চলো তো আমরা চুমু খাই। দেখি তো কী হয়! তাঁরা হয়তো রাজিও হবেন। কিন্তু আড়ালে। তার ন্যায্য কারণ অবশ্য আছে। কারণ ওঁদের যুক্তি, “তোমায় প্রকাশ্যে চুমু খেলে খবরের কাগজে নাম বেরিয়ে যাবে! অন্য কাউকে হলে হত।”

তিনি বলেন, তাঁর একাধিক বান্ধবী। কেউ হয়তো কারও বোন, অথবা বৌও হতে পারেন। তাই ওঁদের যুক্তি মানা যায়। কিন্তু যাঁরা চুমু খেলেন, তাঁরা তো আর সেটা নন। তাই ওঁরা তো চমৎকার একটা জিনিস করলেন। কবির সুমন ওঁদের কাছে কৃতজ্ঞ। তবে যাঁরা এটা করেছেন তাঁরা তো আর আমি তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব এই ভেবে চুমু খাননি। তাঁদের উদ্দেশে গায়কের বার্তা, ‘সারা জীবন যেন ওঁরা এ ভাবে চুমু খেয়ে যেতে পারেন।’

আরও পড়ুনঃ “অসম্ভব ধূর্ত মহিলা…” মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা চন্দন সেনের

এখানেই প্রশ্ন ওঠে, এ ভাবে প্রকাশ্যে ভালবাসা প্রদর্শন কি কোনও ভাবে ‘লোকদেখানো’? তিনি গলায় বললেন, “একেবারেই না। লোকদেখানো মনে হয় না।” উদাহরণ হিসেবে তিনি বলেন যে, “হিন্দুদের বিয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ‘লাজাঞ্জলি’। সেখানে আগুনে খই ফেলার সময় স্বামী কী সুন্দর পিছন থেকে তাঁর নববধূকে জড়িয়ে ধরেন। এখানেও তো দুটো শরীর পরস্পরের স্পর্শ পায়।” সবশেষে তিনি বলেন, “বিষয়টি শীতকালে হল। আরও ভাল ব্যাপার। এই প্রসঙ্গে ব্রেখটের লেখা একটি কবিতার দুটো পঙ্‌ক্তি মনে পড়ে গেল, ‘বছর ফুরোতে চলল, ভালবাসা শুরু হল!”

RELATED Articles