বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ অভিনেতা চন্দন সেন (Chandan Sen)। তিনি দাপুটে অভিনেতা স্টেজে এবং পর্দার ওপারে। তবে, অভিনয়ের পাশাপাশি স্পষ্ট বক্তা অভিনেতা চন্দন সেন। যেকোনো বিষয়ের গভীর উপলব্ধি করেন আর ক্যামেরার সামনে দ্বিধাহীন ভাবে প্রত্যেকটি কথা স্পষ্ট ভাবে বলতে পারেন। আর এবার তিনি বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে।
মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক চন্দন সেন!
বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র তিনি চন্দন সেন। একাধিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, রাজনীতি ময়দানেও অভিনেতা চন্দন সেনের ভূমিকা উল্লেখযোগ্য। এক সময় নাকি চন্দন সেন কে নকশাল বলে মনে করা হত। সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেতা।
কিছুদিন আগে ‘মানিকবাবুর মেঘ’ ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে মাইল ফলক গড়েছেন চন্দন সেন। জুলাই মাস নাগাদ এ রাজ্যে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রেক্ষাগৃহে ৭৫ এর বেশি দিন পার করে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানিকবাবুর মেঘ’। আর সেই উপলক্ষেই মুম্বইয়ে ছবির একটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসেছিলেন অভিনেতা চন্দন সেন। আর সেই সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। যার মধ্যে অন্যতম রাজ্য রাজনীতি এবং অভিনয় জগত। একাধিক প্রশ্নের উত্তর দ্বিধাহীন ভাবেই দিয়েছেন অভিনেতা। তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিছু বলার জন্য। তার উত্তর দিয়েছেন তিনি অত্যন্ত স্পষ্টভাবে।
আরও পড়ুনঃ কলকাতায় শীতের আমেজে পরিবর্তন, অকাল বৃষ্টির পর বদলাবে আবহাওয়া
অভিনেতা বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ধূর্ত মহিলা। দক্ষিণপন্থী রাজনীতিতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মুখ্যমন্ত্রী এই বিষয়টি বাদ দিয়েই তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা অভিনয় ক্যারিয়ার যদি দেখা হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় তাঁর রাজনৈতিক ভাবনা চিন্তা মারাত্মক। যারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বোঝেন না, আদতে তাঁরাই রাজনীতি
কি সেটা জানেন না।’





