ভোররাতে অগ্নিকাণ্ড গায়ক শানের বাড়িতে! আগুনে জখম একজন! কিভাবে আগুন লাগল? মুখ খুললেন শান

মঙ্গলবার ভোর রাত নাগাদ গায়ক শানের পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা। পনেরোতলা অভিজাত আবাসনের বারোতলায় থাকেন গায়ক শান। আর আগুন লাগে সাততলায়। ঘটনার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আবাসন। রাত পৌনে ২টো নাগাদ খবর দেওয়া হয় দমকল বিভাগে। সঙ্গে সঙ্গে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

অগ্নিকাণ্ড খবর মিলতেই আবাসনে পৌঁছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা দেখেন সাততলা থেকে বার হচ্ছে ধোঁয়া। দেখা যায় আগুনের ফুলকি। ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দা দের নিরাপদে সরানো হলেও অসুস্থ হয়ে পড়েন ৮০ বছরের এক বৃদ্ধা। তাহলে কেমন আছেন শান ও তাঁর পরিবার?

যা জানা যাচ্ছে, গায়ক ও তাঁর পরিবার এখন সুরক্ষিত আছেন। কিন্তু ভোররাতের ঘটনায় বেশ খানিক ভয় পেয়ে যান গায়ক। তাঁদের আতঙ্ক তাড়া করছে। শান জানান, আগুন লাগার পর পরিবার নিয়ে আশ্রয় নিয়েছিলেন পনেরোতলায়। দমকল ও পুলিশকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন।

শান এই প্রসঙ্গে বলেন, ‘‘সকলকে জানাতে চাই আমরা এখন ঠিক আছি, আমাদের আবাসনের সাততলায় আগুন লেগে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।” তিনি আরো বলেন, এমন ভয়ঙ্কর ঘটনা অল্প কথায় বলে বোঝাতে পারব না।” এখন বাড়ি ফেরার অপেক্ষায় আছেন তিনি।

আরও পড়ুনঃ হাসপাতাল গড়ে উঠেছে কিন্তু চিকিৎসক নেই, মস্ত অভিযোগ রচনার! সাধারণ মানুষের পাশে নতুন নেত্রী

তিনি ধন্যবাদ জানিয়েছেন মুম্বই পুলিশ ও দমকল বাহিনীকে। তাঁদের তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ করার জন্য। তিনি ওই ঘটনার কথা মনে করতে চান না বলেও জানিয়েছেন শান। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু আগুন লাগল ঠিক কী কারণে? প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের অনুমান করছেন, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

RELATED Articles