ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update)। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা। উত্তরবঙ্গে পারা উর্দ্ধগামী হলেও, দক্ষিণবঙ্গের পারা পতনের সম্ভবনা।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
হাওয়া অফিস জানিয়েছে, ২৮ ডিসেম্বর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভবনা।
কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া?
৩১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরবঙ্গের সব জেলাতে শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকার সম্ভবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে ২৮ ডিসেম্বরের পর থেকে তাপমাত্ৰা খানিক বাড়তেও পারে। নতুন বছরে ফের পারদ পতনের সম্ভবনা। আগামী ২ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। বরং তাপমাত্ৰা বাড়তে পারে।
আরও পড়ুন: তছনছ হবে বিশ্ব! ২০২৫ সালেই মহাবিপদ ধেয়ে আসছে গ্রহের অশুভ যোগে
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৪৩ শতাংশ।






