শ্বশুর-শাশুড়ি কি বউমাকে সন্তান মনে করেন? তবে আইন কিন্তু তা মানে না। সম্প্রতি এক মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, বউমার উপর শ্বশুর-শাশুড়ির ভরণ-পোষণের (maintenance) দায় নেই। নদীয়ার বাসিন্দা শঙ্খমালা বিশ্বাসের (নাম পরিবর্তিত) একটি মামলায় এই রায় দেওয়া হয়েছে।
২০০৭ সালে ‘দ্য মেন্টেইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট’ (The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act) আইনে বলা হয়, বাবা-মায়ের ভরণ-পোষণের দায়িত্ব সন্তানের । শঙ্খমালার স্বামী মারা যাওয়ার পর, তাঁর শ্বশুর ওই আইনের আওতায় ভরণ-পোষণের আবেদন করেন। তেহট্টের মহকুমা নির্দেশে শঙ্খমালাকে প্রতি মাসে ২ হাজার টাকা দিতে বলা হয়। পাশাপাশি তাঁর সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি করা হয়।
এই নির্দেশকে চ্যালেঞ্জ করেন শঙ্খমালা। তাঁর দাবি, আইন অনুযায়ী বউমা সন্তানের মর্যাদা পান না, তাই এই নির্দেশ অবৈধ (illegal)। রাজ্যের পক্ষ থেকে এই বক্তব্যের বিরোধিতা করা হয়নি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার জানিয়ে দেন, মেন্টেইন্যান্স আইনে সন্তানের সংজ্ঞায় ছেলে-মেয়ে ও নাতি-নাতনি থাকলেও বউমার নাম নেই। তাই শ্বশুর-শাশুড়ির ভরণ-পোষণের দায়ও বউমার উপর বর্তায় না।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে আবহাওয়ায় বড় বদল! বছর শেষে বৃষ্টির পূর্বাভাস, জানুন আবহাওয়ার আপডেট
তবে হাইকোর্টের এই রায়ে আইনের মানবিক দিক (humanitarian aspect) নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে আইন সংশোধন (law amendment) নিয়ে ভাবা যেতে পারে বলেও পর্যবেক্ষণ দেয় আদালত। তবে আপাতত মামলার নিষ্পত্তি হয়নি। শ্বশুর-শাশুড়ি এবং বউমার আর্থিক সম্পর্ক (financial relationship) নিয়ে এই রায় সমাজে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।





