বাংলায় বাতিল হচ্ছে লাখ লাখ ভোটার কার্ড! আপনার কার্ড ঠিক আছে তো? এইভাবে চেক করে নিন

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের ফলে নানা দেশে প্রবেশ করেছিল বহু অনুপ্রবেশকারী। তাঁদের সঙ্গে ছিল জাল পাসপোর্ট। এই নিয়ে নানা সমস্যার মুখে পড়েছে প্রশাসন। আর এই আবহে আরও এক অভিযোগ উঠল বাংলার সরকারের বিরুদ্ধে। এবার বিরোধীদের টার্গেট পশ্চিমবঙ্গের ভোটার তালিকা। সম্প্রতি ভোটার তালিকা নিয়ে নানান অভিযোগ তুলেছে বিরোধী দল বিজেপি এবং সিপিএম।

ইতিমধ্যে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বিজেপি অভিযোগ জানায় একই ব্যক্তির নাম খসড়া ভোটার তালিকায় দু’বার করে রয়েছে। শুধু তাই নয়, মৃত ব্যক্তির নামও নাকি রয়েছে তালিকায়। এবার বিতর্কের আবহে আজ রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। ২০২৫ সালের পয়লা জানুয়ারি হিসাব অনুসারে নতুন তালিকা থেকে বাদ গিয়েছে সবমিলিয়ে মোট সাত লক্ষ ভোটারের নাম। আবার তালিকায়‌ যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম।

কমিশনের তথ্য বলছে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের অধিকাংশেরই নাকি মৃত্যু হয়েছে। আবার, রাজ্য থেকে অন্যত্র চলে দিয়েছে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩ লক্ষ। তাদের নামও নাকি বাদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৯ হাজারের কিছু বেশি ভোটারের নাম তালিকায় দুই জায়গায় নথিভুক্ত ছিল। সেই নামগুলিও বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লিতে আজ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আপনার ভোটার কার্ড চেক করার পদ্ধতি

১) প্রথমে, নিজের ভোটার কার্ডের বৈধতা জানার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করুন।

২) এরপর, হোমপেজে গিয়ে ক্লিক করুন ‘Search Your Name in Electoral menu’-তে।

আরও পড়ুন: নেতাজিকে নিয়ে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্য, প্রতিবাদ সুকান্তের

৩) এবার, ভোটার তালিকায় আপনার নাম সনাক্ত করতে আপনার EPIC নম্বর বা ভোটার আইডি লিখুন। রাজ্য বেছে নিন এবং প্রদত্ত ক্যাপচা কোড উল্লেখ করুন। তারপর ক্লিক করুন ‘অনুসন্ধান’ অপশনে।

আরও অন্যান্য খবর