বিক্ষিপ্ত লকডাউনের ঘোষণা যোগী সরকারের

এবার উত্তরপ্রদেশে আগামী ৩০শে জুন পর্যন্ত বিক্ষিপ্ত লকডাউনের ঘোষণা করল যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার এই ঘোষণা করেছেন। দেশজুড়ে যে লকডাউন চলছে তার আওতায় রয়েছে উত্তরপ্রদেশও। ৩রা মে পর্যন্ত লকডাউন চলবে উত্তরপ্রদেশেও। এবার যোগী আদিত্যনাথ নির্দেশ দিলেন ৩০শে জুন পর্যন্ত চলবে এই বিক্ষিপ্ত লকডাউন। রাজ্যে কোথাও কোনো জমায়েত করা যাবে না। সারা রাজ্যে যাতে এই নির্দেশ পালন করা হচ্ছে সেটা দেখার জন্য সরকারি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। 

আগেও তিনি রাজ্যের দৈনিক শ্রমিকদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এককালীন অনুদান প্রদানও করেছিলেন। উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের হার ধীরে ধীরে বাড়ছে, আয়তনে বিশাল হওয়ায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলেও জল্পনা তৈরি হয়েছে। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে ৩০শে জুন পর্যন্ত বিক্ষিপ্ত লকডাউনের ঘোষণা করলেন যোগী।

অন্যদিকে পশ্চিমবঙ্গে কী হবে সেই নিয়ে চিন্তিত রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় কি লকডাউন তুলে নেবেন নাকি অন্তত ৩০শে মে পর্যন্ত লকডাউন বিক্ষিপ্ত লকডাউন রাখবেন, সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজ্যে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩০০ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ১৮ নাকি ৫৭ সেই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। কারণ ৩৯ জনের করোনা ধরা পড়েছে মৃত্যুর পর।

আরও অন্যান্য খবর