দেশের পর এবার বিদেশ, করোনা বিধস্ত আমেরিকায় ত্রাণ বিলি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-র।

করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে বাঁচাতে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। এর ফলে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রান্তিক শ্রেণির মানুষ। তাঁদের অবস্থা দেখে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন অনেক মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর সদস্যরা। বিরোধীরা তাঁদের বিজেপির দোসর বলে কটাক্ষ করলেও কেরল ও দিল্লির মতো রাজ্যগুলিতে তাঁদের সমাজ সেবামূলক কাজ সত্যিই প্রশংসনীয়। এবার জানা গেল করোনা বিধ্বস্ত আমেরিকাতেও ত্রাণ বিলির কাজে দেশকে নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর একটি শাখা সংগঠন সেবা ইন্টারন্যাশনাল।

সূত্র মারফত জানা গেছে, আমেরিকায় থাকা সংঘ পরিবারের শাখা সংগঠন সেবা ইন্টারন্যাশনালের নেতৃত্বে ২০০টির বেশি ইন্দো-আমেরিকান ও অন্য মার্কিন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি ২৮ টি রাজ্যে ত্রাণ বিলির কাজ করছে। এর মধ্যে হিন্দু স্বয়ংসেবক সংঘের দেড় হাজারের বেশি সদস্যের পাশাপাশি অন্য সংগঠনগুলিরও আড়াই হাজারের বেশি সদস্য যুক্ত রয়েছেন। ইতিমধ্যে সেবা ইন্টারন্যাশনাল ত্রাণ কার্য চালানোর জন্য ৩.৫ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যেকোনও বিষয়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য আটটি হেল্পলাইনও চালু রাখা হয়েছে। এছাড়া করোনার চিকিৎসার জন্য প্লাজমা জোগাড় করতে অনলাইনে প্লাজমা দাতাদের নাম নথিভুক্তকরণের প্রক্রিয়াও শুরু করেছে তারা। এখনও পর্যন্ত তাতে ৬০ জন মানুষ নাম নথিভুক্ত করেছেন।

এই প্রসঙ্গে হিন্দু স্বয়ংসেবক সংঘের যুগ্ম জনসংযোগ আধিকারিক বিকাশ দেশপাণ্ডে বলেন, ‘ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেখে আমরা অনুপ্রেরণা পেয়েছি। তাদের দেখানো পথেই সংঘের স্বয়ংসেবকরা আমেরিকায় করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্য চালাচ্ছেন। আসলে সংঘের ঐতিহ্য হল, যখনই কোনও সমস্যা হবে তখনই স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করা। এখানেও তাই করা হচ্ছে।’

RELATED Articles

Leave a Comment