করোনা সংক্রমন মোকাবিলায় এবার এগিয়ে এলেন পতঞ্জলিখ্যাত যোগগুরু রামদেব। করোনা সংক্রমন রুখতে এখন দেশজুড়ে লকডাউন চলছে। রামদেব বলেন এই সময় মানুষের শুধু ঘরে বসে দিন কাটানো উচিত নয়, তার সঙ্গে যোগব্যায়ামও করা উচিত। একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘যদি আমরা গৃহবন্দী থাকাকালীন যোগাসন করি তবে আমরা অনেক অসুখ থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং আমাদের অনাক্রমতাও বাড়বে।’
যোগগুরুর মতে যোগ ব্যায়াম আমাদের দেহে অক্সিজেন এবং রক্তের চাপ সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটা হজমের ক্ষেত্রেও খুব উপকারী। যোগব্যায়ামের দ্বারা কোনও ব্যক্তি নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। তাতে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলি শক্তিশালী হয় ও সচল হয়।
তিনি জানান, করোনা ভাইরাসের জন্য একটি বিশেষ ধরণের প্রাণায়াম আছে। যার নাম উজ্জাই। যেখানে গলা দিয়ে শব্দ করে জোরে জোরে শ্বাস নিতে হয়। তারপর কিছুক্ষণ শ্বাস ধরে রাখতে হবে, তারপর তা খুব ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। এই ব্যয়াম মূলত ফুসফুসকে শক্তিশালী করবে। এছাড়াও এর মাধ্যমে করোনা হয়েছে কিনা তাও পরীক্ষা করা যাবে।
এরপরেই তিনি বলেন ‘এক মিনিট শ্বাস নিয়ে ধরে থাকতে পারলে বুঝবেন আপনার করোনা হয়নি।’ অল্পবয়সীদের ক্ষেত্রে ১ মিনিট ও বয়স্কদের ক্ষেত্রে ৩০ সেকেন্ড শ্বাস ধরে রাখতে পারলেই পরীক্ষা হয়ে যাবে। রামদেবের আরও পরামর্শ দিয়েছেন নাকে যদি সরষের তেল দেন, তবে করোনা ভাইরাস আপনার পেটে চলে যাবে ও সেখানকার অ্যাসিড তাকে মেরে ফেলবে।





