যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মহিলা সাংবাদিকের উপর হামলা! স্বাধীন মত প্রকাশের কণ্ঠরোধ নকশাল ছাত্রদের?

প্রকাশ্যে দিনের আলোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) জনপ্রিয় নিউজ চ্যানেল রিপাবলিকের মহিলা সাংবাদিকের উপর চলল হামলা। আজ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় জনপ্রিয় একটি জনপ্রিয় নিউজ চ্যানেল এর পক্ষ থেকে একজন মহিলা সাংবাদিক খবর সংগ্রহ করতে যায়। সেখানেই ওই সাংবাদিকের উপর চলে হামলা। বিরাট বড় অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে।

খবর সংগ্রহ করতে গিয়ে অন ক্যামেরায় ওই মহিলা সাংবাদিকের উপর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী হামলা চালায়। নখ দিয়ে আঁচড় মারার অভিযোগও ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের উপরে। অরবিন্দ ভবনের সামনে নাকি তাদের অনুমতি ছাড়াই নিউজ চ্যানেলের পক্ষ থেকে ভিডিও করা হচ্ছিল। আর তখনই বাধা দিতে আসে তারা। নিউজ চ্যানেলের পক্ষ থেকে ভিডিও বন্ধ না করা হলে মহিলা সাংবাদিককে অকথ্য ভাষায় কথা বলা হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশদ্রোহী বেশ কিছু স্লোগান লেখা রয়েছে। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রছাত্রীরা হয়তো এই কাজ করেছে কিন্তু তারা ক্যামেরার সামনে এই কথা স্বীকার করতে নারাজ। উল্টে সাংবাদিক প্রশ্ন করলে তার সাথে অসভ্য অভদ্র ব্যবহার করেছে ছাত্র-ছাত্রীরা। অভিযোগ উঠেছে মহিলা সাংবাদিককে আটকে রেখে অসভ্যতামি করেছে যাদবপুরের কিছু ছেলে মেয়ে।

আরও পড়ুনঃ বিধানসভায় ‘যুদ্ধের’ হুমকি! শুভেন্দুকে স্পর্শ করলে বাংলায় দাঙ্গার ইঙ্গিত? উত্তপ্ত রাজনীতি!

নিউজ চ্যানেলের সাংবাদিকদের ক্যাম্পাসে আটকে রাখা হয়েছে। দুই মহিলা সাংবাদিককে আটকে রেখে তাদের উপর নিগ্রহ চলছে। এমনটাই অভিযোগ উঠে এসেছে। আমাদের শহরের এত বড় একটা শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে এমন অভিযোগ সত্যিই আশা করে না কেউই।

ওই নিউজ চ্যানেলের সাংবাদিক লাগাতার প্রশ্ন করে গেলে তার প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রছাত্রীরা। এমনকি এগিয়ে এসে হুমকি পর্যন্ত দেয়। ভিডিও করার আগে অনুমতি নিয়েছে কিনা সেই প্রশ্ন করা হয় সাংবাদিককে। এই গণ্ডগোলের সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বা কোন শিক্ষক-শিক্ষিকা সামনে আসেননি। সামনে চলে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেয়াদপির বাস্তব চিত্র।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর