LPG Price Hike : উজ্জ্বলা যোজনারর ছাতার তলায় থেকেও রেহাই নেই! রান্নার গ্যাসের দাম বাড়তেই মাথায় হাত গরিবের

দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেমন বাড়ছে, তেমনই এবার মধ্যবিত্তের সংসারে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়াল রান্নার গ্যাসের (LPG Gas) মূল্যবৃদ্ধি। বাজারে সবকিছুর দাম যখন আকাশছোঁয়া, তখন গ্যাসের দাম বৃদ্ধির খবর যেন আরও অস্বস্তি বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের মনে। সংসার চালানো যেখানে দিন দিন কঠিন হয়ে পড়ছে, সেখানে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নতুন করে চাপ ফেলেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের উপরে।

সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে গৃহস্থের রান্নার গ্যাসের (Domestic LPG Cylinder) দাম প্রতি সিলিন্ডারে ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এতদিন যেখানে এক একটি এলপিজি সিলিন্ডারের জন্য দিতে হত ৮০৩ টাকা, সেখানে এবার সেই দাম বেড়ে হয়েছে ৮৫৩ টাকা। শুধু তাই নয়, বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও সাধারণ রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি সংসারের খরচের হিসেব আরও উলটপালট করে দিচ্ছে।

এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতাভুক্ত গ্রাহকরা রান্নার গ্যাসের জন্য ৫০০ টাকা করে দিতেন। কিন্তু এবার তাদেরও দিতে হবে বাড়তি টাকা। নতুন নিয়ম অনুযায়ী উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও সিলিন্ডার পিছু ৫৫০ টাকা করে গুনতে হবে। ফলে সুবিধা পেলেও বাড়তি খরচের ধাক্কা তাঁদেরও সামলাতে হবে।

গ্যাসের পাশাপাশি কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে পেট্রল ও ডিজেলের উপরও। পেট্রলের ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে প্রতি লিটারে ২ টাকা এবং ডিজেলের ক্ষেত্রেও একই। ফলে পেট্রলের উপর শুল্ক দাঁড়িয়েছে ১৩ টাকা এবং ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা। কেন্দ্রের দাবি, তেল সংস্থাগুলির লোকসান সামলাতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরও পড়ুনঃ PMUY, LPG gas, গৃহস্থের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, উজ্জ্বলা যোজনা, Ujjwala Yojana

অবশ্য বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG Cylinder) ক্ষেত্রে সিলিন্ডার পিছু ৪১ টাকা দাম কমানো হয়েছে। তবে তার সুফল পাচ্ছেন মূলত হোটেল-রেস্তরাঁ মালিকেরা। গৃহস্থের রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কষ্ট যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles