Human Rights Violation : চাকরি রক্ষা করতে গিয়ে এমন অপমান! অফিসের অন্দর থেকে ফাঁস চাঞ্চল্যকর ভিডিও, টার্গেট না মেটালেই কর্মীদের উপর নির্মম অত্যাচার

আজকের দিনে চাকরি মানেই যেন চাপের আরেক নাম! সকাল থেকে রাত অবধি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে বসের মুখ ভার। অনেকে আবার চাকরির নিরাপত্তা নিয়েও চিন্তায় থাকেন। চাকরির বাজারে টিকে থাকতে গেলে এখন নিজের যোগ্যতার পাশাপাশি প্রয়োজন টার্গেট পূরণের দক্ষতা। তবে কাজের জন্য চাপ থাকাটা স্বাভাবিক হলেও, শাস্তি যদি হয়ে যায় অমানবিক, তাহলে তো সেটা মানা বড়ই কঠিন।

এখনকার দিনে অনেক অফিসেই কাজের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। সেটা পূরণ না করলে হয়ত হয় বকুনি, নয়তো জবাবদিহি। কিন্তু আপনি যদি শুনতে পান, টার্গেট পূরণ করতে না পারায় অফিসে কর্মীদের দিয়ে হাঁটু মুড়ে চলানো হচ্ছে! এমনকী, মেঝে চাটানো হচ্ছে জোর করে! শুনে যেন সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে ঠিক এমনই ঘটনা সামনে এসেছে দক্ষিণ ভারতের কেরল (Kerala) থেকে।

ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য, অফিসে কর্মীদের উপর অমানবিক অত্যাচার!

কেরলের পেরুম্বাভুর এলাকার একটি মার্কেটিং কোম্পানিতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়। অভিযোগ, নির্দিষ্ট কাজের লক্ষ্য পূরণ করতে না পারায় অফিসের একাংশ কর্মীকে হাঁটু মুড়ে ঘোরানো হয় অফিস জুড়ে। এখানেই শেষ নয়, তাঁদের দিয়ে অফিসের মেঝেও চাটানো হয় জোর করে।

ঘটনাটি সামনে আসতেই তদন্তে নেমেছে কেরল প্রশাসন, কড়া পদক্ষেপের ইঙ্গিত

এই ভিডিও সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন কেরলের শ্রমমন্ত্রী । তিনি জানিয়ে দিয়েছেন, যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই এর্নাকুলামের শ্রম দফতর তদন্ত শুরু করেছে। এমনকী, মানবাধিকার কমিশনও এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

অফিস কতৃপক্ষের পাল্টা দাবি, জানাল আরও চাঞ্চল্যকর তথ্য

যদিও অফিস কতৃপক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি নাকি পুরনো। তবে তদন্তে উঠে এসেছে, এই ঘটনার পিছনে অফিসের প্রাক্তন ম্যানেজারের নাম জড়িয়েছে। অভিযোগ, তিনিই এই অমানবিক আচরণ করতেন কর্মীদের সঙ্গে। যদিও তদন্ত এখনও চলছে।

আরও পড়ুনঃ Ssc scam : দিদি আমাদের দয়ায় চাকরি দেননি, রাজনীতির শিকার আমরাই! মমতার মন্তব্যে ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারা প্রার্থীরা!

টার্গেট পূরণ করতে না পারায় অফিসে এমন শাস্তি! মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

শুধু কাজের চাপ নয়, টার্গেট না পূরণ করায় কর্মীদের উপর এমন শাস্তি কার্যত মানবাধিকার লঙ্ঘনের সামিল বলেই মনে করছে প্রশাসন। এই ঘটনার পর অফিসের পরিবেশ, কর্মীদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য — সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই জানা যাবে সত্যিই কী ঘটেছিল সেই অফিসের অন্দরে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles