প্রেম করে বিয়ে, ৪৫ দিনের সন্তান… তারপরও শেষভাগ্যে ফাঁসির দড়ি! সদ্য বাবা হয়েই যুবকের মর্মান্তিক পরিণতি!

সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয়, সেই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে প্রয়োজন বোঝাপড়া, বিশ্বাস আর সহনশীলতা। অথচ আজকের সমাজে দিন দিন সেই সম্পর্কই হয়ে উঠছে জটিল থেকে জটিলতর। একসঙ্গে বসবাস করলেও মানসিক দূরত্ব এতটাই বেড়ে যাচ্ছে যে তার ফল ভয়ানকভাবে শেষ হচ্ছে ‘নিঃশব্দ আত্মহত্যা’ (Silent Suicide)-তে। অনেক সময় পরিবার, সমাজ বা পাড়াপড়শিরাও বুঝে উঠতে পারেন না ভেতরে কী চলছিল। আর তখনই ঘটে যায় অঘটন।

প্রেম করে বিয়ে, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, তার মধ্যেই নতুন অতিথির আগমন—সব কিছুই ছিল ঠিকঠাক। তাহলে কোথায় গিয়েছিল ভুলটা? সম্পর্ক যখন জট পাকায়, তখন কখনও কখনও খুব কাছের মানুষটিই হয়ে ওঠে মানসিক অবসাদের কারণ। আর সেই কারণেই অনেক সময় তৈরি হয় এমন এক পরিস্থিতি, যেখান থেকে ফেরার আর পথ থাকে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বারেলির ইজ্জতনগর এলাকায় ২৪ বছরের এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম আর্য , সদ্যোজাত কন্যাসন্তানের বাবা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছিল না। তবে এখনও পুরো পরিস্থিতি স্পষ্ট নয় বলেই দাবি পুলিশের। তদন্তের কাজ চলছে। আত্মহত্যা না কি অন্য কিছু, তা নিয়েও উঠছে প্রশ্ন।

আর্যর পরিবার অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই স্ত্রী সিমরনের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। প্রায়ই তর্কাতর্কি হত দু’জনের মধ্যে। এমনকি স্ত্রী তাঁকে মানসিকভাবে নির্যাতন করতেন বলেও দাবি করা হয়েছে। আর সেই কারণেই আর্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মাত্র ৪৫ দিন আগে তাঁদের মেয়ের জন্ম হয়েছে। একদিকে নতুন দায়িত্ব, অন্যদিকে বিবাহিত জীবনের চাপ—সব মিলিয়ে আর্য ভেঙে পড়েন বলে জানিয়েছে পরিবার।

আরও পড়ূণঃ Murshidabad : হাইকোর্টের নির্দেশে নামল কেন্দ্রীয় বাহিনী, তবুও থামল না মুর্শিদাবাদের অশান্তি! এবার তদন্তে সুপ্রিম কোর্টের নজরদারি!

পরিবারের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আর্যর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে আসল কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে। ইতিমধ্যেই স্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর