রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে হামলা, নামাতে হল র‍্যাফ।

আজ এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। ব্যাপক ভাঙচুর করে স্থানীয়রা। এর ফলে চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতালের বাকি রোগী এবং আত্মীয়দের মধ্যে।

হাসপাতাল সূত্রে জানাচ্ছে সম্প্রতি জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক রোগী হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর শরীরের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু এর মধ্যেই শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় সেই রোগীর। আর তার পরপরই তাঁর সঙ্গীরা হামলা চালান হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাফ।

মৃতের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তাও এখন‌ও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপাতত, হাসপাতালের আইসোলেশন ও জরুরি বিভাগ প্রহরায় মোতায়ন করা হয়েছে পুলিসকর্মীদের।

RELATED Articles

Leave a Comment