জ্যোতিষশাস্ত্র মতে, বছরের একটি বিশেষ তিথি হল শনি জয়ন্তী। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই দিনটি। বিশ্বাস করা হয়, এই দিনেই জন্ম হয়েছিল শনি দেবের। ২০২৫ সালে উদয়া তিথি অনুযায়ী, ২৭ মে মঙ্গলবার শনি জয়ন্তী পালিত হবে। এবারের শনি জয়ন্তীতে ‘শুভ’ ও ‘শুক্লা’—এই দুটি যোগ একসঙ্গে তৈরি হচ্ছে, যা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই মহাযোগের প্রভাবে বিশেষভাবে লাভবান হবেন ৩টি রাশির জাতকরা।
মকর রাশি (Capricorn): শনি দেব হলেন মকর রাশির অধিপতি। স্বাভাবিকভাবেই শনি জয়ন্তীতে এই রাশির জাতকদের ওপর বিশেষ কৃপা থাকবে। কর্মক্ষেত্রে যাঁরা দীর্ঘদিন ধরে উন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য শুভ সময় আসছে। নতুন চাকরি, পদোন্নতি বা ব্যবসায় লাভের যোগ প্রবল। অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হবে।
মিথুন রাশি (Gemini): মিথুন রাশির জাতকরা শনি জয়ন্তীর সময়ে অর্থলাভের মুখ দেখতে পারেন। পুরনো কোনও লগ্নি থেকে ফিরতে পারে ভালো লাভ। জমিজমা সংক্রান্ত মামলা বা বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনেও আসতে পারে ইতিবাচক পরিবর্তন।
তুলা রাশি (Libra): তুলা রাশির জাতকদের জন্য শনি জয়ন্তী হতে চলেছে অত্যন্ত শুভ। পারিবারিক শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগছিলেন, তাঁরা আরোগ্য লাভ করবেন। কর্মক্ষেত্রেও আসবে সাফল্য ও স্বীকৃতি।
আরও পড়ুনঃ TRF: কাশ্মীর রক্তাক্ত করেছে যে সংগঠন, তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণার পথে ভারত!
এই ৩টি রাশির জাতকরা শনি জয়ন্তীর দিনে বিশেষ পূজা, শনি স্তোত্র পাঠ ও দান করলে আরও বেশি উপকৃত হবেন বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। জীবনে স্থিতি, সমৃদ্ধি এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে এই দিনটি পালন করা অত্যন্ত শুভ। এছাড়াও জুন ও জুলাই মাসে আরও কিছু রাশির ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে—যার বিস্তারিত আলোচনা শীঘ্রই আসছে।






