বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের গতিপথ নিয়ে বিভ্রান্ত আবহাওয়াবিদরা

করোনার মাঝে ঘনিয়ে আসছে প্রাকৃতিক ঝঞ্ঝা। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ। দিন পাঁচেক আগে তার যে রকম অবস্থান ছিল, এখন সেটা বদলে গিয়েছে। তাই বঙ্গোপসাগরের (Bay of Bengal) নিম্নচাপটি আদৌ মায়ানমারে যাবে কি নাকি ভারতের বুকে আছড়ে পড়বে সেই নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা এখন আর কোনো নিশ্চয়তা দিতে পারছে না।

দক্ষিণ আন্দামান সাগরে (South Andaman Sea) নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। যার শক্তি সময়ের সাথে সাথে বাড়বে বলে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তার প্রভাবে আগামী কয়েক দিন আন্দামান দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। কিন্তু নিম্নচাপটির গতিপ্রকৃতি নিয়ে নিজেদের পূর্ববর্তী সতর্ক বার্তা থেকে সরে এসেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। প্রথমে তারা নিশ্চিত জানিয়েছিল যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি মায়ানমারের দিকেই যাবে, কিন্তু শনিবার তারা জানাচ্ছে, ৬ই মে পর্যন্ত সে নিজের উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোবে। অর্থাৎ ৬ মে পর্যন্ত সে ভারতীয় উপকূলের দিকে আসতে আসতে সরে আসবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু তার পর তার গতিপ্রকৃতি কোনদিকে যেতে চলেছে?

সেক্ষেত্রে দুটি গতিপথ সে অনুসরণ করতে পারে,
◆নিজের পথ পরিবর্তন না করে যে পথে সে এগোচ্ছে সেই পথেই ওড়িশা-পশ্চিমবঙ্গ-পূর্ব বাংলাদেশ উপকূলে আছড়ে পড়া,
◆ নাহলে, উত্তরপূর্বে ঘুরে গিয়ে পশ্চিম বাংলাদেশ-মায়ানমারের দিকে এগিয়ে যাওয়া।

বিদেশি আবহাওয়া সংস্থাও এ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। ইউরোপের আবহাওয়া সংস্থা আপাতত ৮ই মে পর্যন্ত ওই নিম্নচাপটিকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বিশাখাপত্তনমের কাছে অবস্থান করছে। যদিও মানুষের পক্ষে প্রকৃত ধরনের একদম সঠিক পূর্বাভাস দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই মডেল সব সময়ে বদলাতে থাকে। নিশ্চিত করে কিছু বলছে না বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমাও (Weather Ultima)। আরও দিন তিনেক গোটা পরিস্থিতির ওপরে নজর না রাখলে কিছুই বলা যাবে না বলে জানাচ্ছেন সংস্থার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। তবে এখনই কাউকে আতঙ্কিত হতে বারণ করেছেন তিনি।

তাই আপাতত নিম্নচাপটি নিয়ে খুব বেশি নিশ্চিত চিন্তিত না হয়ে তার গতিপথের দিকে নজর দেওয়া হচ্ছে। এইভাবে আগামী সপ্তাহের শুরুর দিকে হয়তো তার গতিপ্রকৃতির ব্যাপারে নিশ্চিত করে কিছু অনুমান করা সম্ভব হবে।

আরও অন্যান্য খবর